Claude AI Down: অ্যানথ্রপিক (Anthropic)-এর এজেন্টিক এআই প্ল্যাটফর্ম Claude ‘ক্লড’ এর পরিষেবা বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (18 জুন, 2026) দুপুরের দিকে হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এই এআই পরিষেবাটি ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক ব্যবহারকারী এই এআই পরিষেবাটি নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। কোম্পানিটি এই বিভ্রাটের বিষয় এখন পর্যন্ত কিছু জানায়নি। খবর লেখা পর্যন্ত 1817 জন ইউজাররা এই সমস্যার বিষয় Downdetector এ রিপোর্ট করেছে। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ এই এআই এজেন্টে লগ-ইন করতে সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন।
কী ঘটছে Claude AI Down?
ব্যবহারকারীরা জানিয়েছেন, ক্লডের ওয়েবসাইট বা অ্যাপে লগ-ইন করতে গেলে তারা বাধার সম্মুখীন হচ্ছেন। অনেকের ক্ষেত্রে চ্যাটবটটি কাজ করছে না, আবার কেউ কেউ সার্ভার এরর বা কানেকশন বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যার কথা বলছেন। নিয়মিত যারা কাজের প্রয়োজনে ক্লড ব্যবহার করেন, তারা হঠাৎ করে এই পরিষেবাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন।
সার্ভিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’ (Downdetector)-এর তথ্য অনুযায়ী, খবরটি লেখার সময় পর্যন্ত প্রায় 1817 জন ব্যবহারকারী ক্লডের এই বিভ্রাট নিয়ে অভিযোগ জানিয়েছেন। সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়ছে, যা নির্দেশ করছে যে সমস্যাটি বেশ ব্যাপক।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ আসবে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, ভারতে চলতি মাসের শেষে হবে লঞ্চ