Jio Recharge Plan: এক বছর পর্যন্ত লাগবে না কোনো খরচ, জিও দিচ্ছে সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান
মুকেশন আম্বানির কোম্পানি Jio সস্তা দামের বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে
রিলায়েন্স জিওর কাছে বছরভর চলা একটি ভ্যালু প্ল্যান রয়েছে
এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা কম খরচে দীর্ঘ সময়ের জন্য তাদের নম্বর এক্টিভ রাখতে চান
মুকেশন আম্বানির কোম্পানি Jio সস্তা দামের বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে। জিও এই প্ল্যানে অফার করে আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা। রিলায়েন্স জিওর কাছে বছরভর চলা একটি ভ্যালু প্ল্যান রয়েছে, এতে গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস-এর মতো সুবিধা রয়েছে। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা কম খরচে দীর্ঘ সময়ের জন্য তাদের নম্বর এক্টিভ রাখতে চান।
Jio এর সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও এই প্রিপেইড রিচার্জ প্ল্যানকে ভ্যালু প্যাক হিসেবে লিস্ট করা হয়েছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানের দাম 1748 টাকা, যা একটি বার্ষিক প্ল্যান হিসেবে লিস্ট করা।
এই প্ল্যানে গ্রাহকদের 336 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে পাওয়া সুবিধা হিসেবে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং, ফ্রি নেশনাল রোমিং এবং 3600 ফ্রি SMS এর সুবিধা।
তবে, এই নির্দিষ্ট প্ল্যানে ডেটা সুবিধা দেওয়া হয় না। ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হলে গ্রাহকরা কোম্পানির ডেটা অ্যাড-অন প্ল্যান বেছে নিতে পারেন। কোম্পানি মূলত গত বছরের শুরুর দিকে এটিকে শুধুমাত্র ভয়েস-এর জন্য একটি প্যাক হিসেবে চালু করেছিল।
TRAI-এর নির্দেশ অনুযায়ী, রিলায়েন্স জিও দুটি সস্তা দামের ভয়েস অনলি প্ল্যান চালু করেছে। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে। জিওর এই দুটি প্ল্যান ভ্যালু প্যাকে লিস্টা করা হয়েছে। কোম্পানি 448 টাকার প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে আনলিমিটেড কলিং সহ 1000 ফ্রি SMS পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।