Brahmastra Trailer: ব্রহ্মাস্ত্রের ট্রেলারে নিজের কণ্ঠ দিলেন চিরঞ্জীবী

HIGHLIGHTS

আর কদিনের মধ্যেই ট্রেলার প্রকাশ্যে আসবে ব্রহ্মাস্ত্রের

এসএস রজমৌলির এই ছবিতে আলিয়া রণবীর এবং অমিতাভ বচ্চন আছেন

ব্রহ্মাস্ত্রের তেলেগু ডাবিংয়ে কণ্ঠ দিলেন চিরঞ্জীবী

Brahmastra Trailer: ব্রহ্মাস্ত্রের ট্রেলারে নিজের কণ্ঠ দিলেন চিরঞ্জীবী

ব্রহ্মাস্ত্র ছবির ট্রলারে কণ্ঠ দিয়েছেন দক্ষিণের শিল্পী, অভিনেতা চিরঞ্জীবী। বলিউড যেন দক্ষিণ ভারত ছাড়া একদম পথ চলতে পারে না। চিরঞ্জীবীকে দারুন আপ্যায়ন করেছে অয়ন মুখার্জিরা। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আলিয়া ভট্ট, রণবীর কাপুরের ছবি হচ্ছে ব্রহ্মাস্ত্র। কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই ছবি। এই প্রথমবার আলিয়া রণবীর একসঙ্গে অভিনয় করেছেন কোনও ছবিতে। এই ছবিতে অভিনয় করতে গিয়েই তাঁদের প্রেম হয়। এবং বিয়ে। সেই ছবিতেই কণ্ঠ দিয়েছেন চিরঞ্জীবী। ছবিটির তেলেগু ডাবিং করা হয়ে গেছে। ট্রেলার মুক্তি পাবে 15জুন। অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র।

এস এস রজমৌলি তেলেগু ডাবিংয়ের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাজামৌলির সঙ্গে আলিয়া আগেও অভিনয় করেছেন। আরআরআর ছবিতে আলিয়া ভট্ট এসএস রজামৌলির সঙ্গে কাজ করেছে। 10মিনিটের অভিনয়ের জন্য 9 কোটি টাকা নিয়েছেন তিনি। রাজামৌলির সঙ্গে কাজ করা যে কোনও অভিনেতার জন্য দারুন ভাগ্যের ব্যাপার। 

brahmastra

ইদানিং একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, মুম্বাই এবং দক্ষিণ ভারতের মধ্যে তারকা এবং পরিচালক আদান প্রদান চলছে। দক্ষিণ ভারতের পরিচালক অভিনেতারা বলিউডে কাজ করছেন। বলিউডের বড় বাজেটের ছবিতে অংশ নিচ্ছেন দক্ষিণী তারকারা। আবার বলিউডের স্টাররাও দক্ষিণের ছবিতে অভিনয় করছেন। বলিউডের নানান ছবিতে কাজ করছেন নাগার্জুনা। ব্রহ্মাস্ত্রে আলিয়া রণবীর অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তেমনই আমির খানের আগামী ছবি লাল সিং চাড্ডাতে অভিনয় করেছেন নাগারজুনার ছেলে এবং সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। 

ব্রহ্মাস্ত্রর ট্রেলারে কণ্ঠ দিয়েছেন চিরঞ্জীবী। তাঁকে খুবই আপ্যায়ন করেছেন অয়ন মুখোপাধ্যায়। ডাবিংয়ের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন এসএস রাজামৌলি। লিখেছেন, "চিরঞ্জীবী ব্রহ্মাস্ত্রর ট্রেলারের জন্য কণ্ঠ দিয়েছেন।" আলিয়া রণবীরের অফ স্ক্রিন কেমিস্ট্রি অন স্ক্রিনে কতটা মায়া ছড়াবে সেটা সময়ই বলবে। এখন ছবিটির ট্রেলার মুক্তির অপেক্ষায় সকলেই। আর কিছু ঘণ্টার মধ্যেই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo