Salman Khan তাঁর বিখ্যাত শো বিগ বস 16 নিয়ে হাজির হয়ে গিয়েছেন। বেশ কিছুদিন হল Bigg Boss 16 শুরু হয়েছে। এটি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত রিয়েলিটি শো। ছোট পর্দা হোক, বা বড় পর্দা, দুই জায়গার একাধিক জনপ্রিয় মুখকে এই শোতে দেখা যাচ্ছে। এছাড়াও একাধিক এমন প্রতিযোগী রয়েছেন যাঁরা নেট মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। এম সি স্ট্যান (MC Stan), গোরি নাগরিদের (Gori Nagori) মতো একাধিক সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত প্রতিযোগী রয়েছেন। শিব ঠাকরে (Shiv Thakare) রয়েছেন এই শোতে প্রতিযোগী হিসেবে যিনি বিগ বস মারাঠির বিজয়ী ছিলেন। এই শোয়ের তারকা প্রতিযোগীদের খেলা জমে উঠেছে, তাঁদের মধ্যে দেখা যাচ্ছে খুনসুটি, ঝগড়া, টাস্ক, ইত্যাদি। ফলে বর্তমানে বিগ বস 16 এখন দারুন জনপ্রিয়। কিন্তু এই শোতে কে সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন জানেন?
Survey
✅ Thank you for completing the survey!
Bigg Boss 16 তে কোন প্রতিযোগী সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন?
পরিচালক সাজিদ খান এবারের বিগ বস হাউজের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত প্রতিযোগী। অন্যতম নয়, বরং সব থেকে বড় নাম এবার প্রতিযোগীদের মধ্যে তাঁরই। সেই হিসেবে দেখতে গেলে এবার তাঁর সব থেকে বেশি পারিশ্রমিক হওয়া উচিত ছিল। আপনিও নিশ্চয় এমনটা ভাবছেন। কিন্তু এই ভাবনা মোটেই ঠিক নয়। তিনি মোটেই সব থেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন না। সুম্বুল তৌকির (Sumbul Touqeer) সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এবারের সিজনে। নামটা শুনে নিশ্চয় অবাক হলেন যে এত প্রতিযোগীদের ভিড়ে শেষে কিনা তিনি সব থেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন? নিশ্চয় ভাবছেন এটা কী করে সম্ভব? কিন্তু না চমকে কেন তিনি পারিশ্রমিক বেশি পাচ্ছেন সবার থেকে সেটা দেখুন।
ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় বৌমা হচ্ছেন তিনি। ইমলি ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল, এবং সেই শোয়ে তাঁর অভিনয় ভীষণই জনপ্রিয় হয়েছিল। নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে এই অভিনেতার বহু ভক্ত রয়েছেন। অন্যদিকে এবারের বিগ বস হাউজে তিনিই সব থেকে ছোট প্রতিযোগী বয়সের দিক থেকে। প্রতি সপ্তাহে 12লাখ টাকা করে নিচ্ছে তিনি এই শোয়ের জন্য। গোরি নাগরি, বিখ্যাত ড্যান্সারের সঙ্গে তাঁর পারফরমেন্স সকলের নজর কেড়েছে। বর্তমানে তিনি এই শো জমিয়ে রেখেছেন।