জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সাবস্ক্রাইবারদের জন্য দুর্দান্ত সব ওয়েব কনটেন্ট অফার করে। তবে এত ওয়েব সিরিজ এবং সিনেমার ভিড়ে আপনি যদি বুঝতে না পারেন যে কোনটি সবার আগে দেখবেন। তাহলে আমরা বিষয়টিকে আরও সহজ করে দিচ্ছি।
Survey
✅ Thank you for completing the survey!
আজ আমরা আপনাদেরকে নেটফ্লিক্সের সেরা বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজের খোঁজ দিচ্ছি, যেগুলি দিয়ে আপনি আপনার “Watchlist” তৈরি করতে পারবেন।
যদি আপনি এই ওয়েব সিরিজগুলি এখনো না দেখে থাকেন, তবে এই শীতের উইকেন্ডে এক কাপ কফি হাতে চটজলদি “Bingewatch” করে ফেলুন-
ব্রেকিং ব্যাড
2008 সালে রিলিজ হওয়া এই সিরিজটির মুল চরিত্র হল একজন স্কুল শিক্ষক। যিনি কিনা ক্যান্সারে আক্রান্ত। এই আমেরিকান ড্রামা সিরিজে ওয়াল্টার চরিত্রে অভিনয় করছেন ব্রায়ান ক্র্যানস্টন। এখনো পর্যন্ত IMDB তে এই ওয়েব সিরিজের রেটিং রয়েছে সবচাইতে বেশি। আপনি চাইলে এই সিরিজটিকে নেটফ্লিক্সে দেখতে পারেন।
শার্লক
এই ওয়েব সিরিজটি মুক্তি পায় 2010 এখনো পর্যন্ত এই সিরিজের মোট তিনটি সিজেন এসেছে। সিরিজের গল্প মূলত লন্ডনের নামি গোয়েন্দা শার্লক হোমস কে নিয়ে। যিনি কিনা গোটা বিশ্বেও দারুন বিখ্যাত। এই সিরিজের থার্ড সিজেনের স্ট্রিমিং হয় 2017 সালে। নেটফ্লিক্স প্ল্যাটফর্মে আপনি এই ওয়েব সিরিজটি দেখতে পারবেন।
লাস্ট কিংডম
এটি একটি ড্রামা সিরিজ। যার মূল বিষয় গড়ে উঠেছে ইতিহাসের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে। আপনি চাইলে Netflix প্ল্যাটফর্মে এই সিরিজটিকে দেখে নিতে পারেন। এই সিরিজের গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে ডেনিশরা ইংল্যান্ড আক্রমণ করে স্যাক্সন আলডনের উইট্রেডকে বন্দি করেছে। এই পিরিয়ড ড্রামার শেষ সিজেন 2020 সালে রিলিজ করে।