Amazon Great Indian Festival Sale 2021 খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। কোম্পানির তরফে অফিসিয়ালি এই ফেস্টিভ সেলের ঘোষণা করা হলেও, কবে থেকে সেল চালু হতে চলেছে তা জানানো হয়নি। 2021 সালের ফেস্টিভ্যাল সেলে মিলবে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডসহ একাধিক স্মার্ট ডিভাইসের ওপর দারুন ছাড়। তবে সেলের বিশেষ ডিলগুলির ইঙ্গিত এখনো অবধি পাওয়া যায়নি।
Survey
✅ Thank you for completing the survey!
অফিসিয়ালভাবে Amazon Great Indian Festival Sale 2021 তারিখ এখনও কনফার্ম করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে এই সেল শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ বা তার আশেপাশে।
সম্ভাব্য অফারঃ
- জানা গিয়েছে যে এই বিশেষ ফেস্টিভ সেলে অ্যামাজনের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে 10% ইন্সট্যান্ট ডিসকাউন্ট।
- ফেস্টিভ সেলে অ্যামাজন ক্রেতাদের অফার করবে Amazon Pay ICICI Bank ক্রেডিড কার্ড যেখানে পাওয়া যাবে অ্যামাজনে পে ব্যালেন্সে 5% ক্যাশব্যাক ও 750 টাকা জয়েনিং বোনাস।
- বাজাজ ফিনসারভ ইউজারদের অফার করবে নো –কষ্ট ইএমআইয়ের সুবিধা বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের ওপরে , ক্রেডিট লিমিট থাকছে 1 লাখ পর্যন্ত। এছাড়াও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ইউজারদের দেওয়া হবে 25,000 টাকা পর্যন্ত পুরনো জিনিসের ওপর এক্সচেঞ্জ অফার।
- প্রতিবছরের মতনই অ্যামাজন প্রাইম মেম্বারেরা পাবেন নন প্রাইম মেম্বারদের থেকে একদিন আগে এই ফেস্টিভ সেলের অ্যাক্সেস। গ্রাহকেরা অ্যামাজন প্রাইম ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন নিতে পারেন। এখন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে তিনমাসের জন্য 329 টাকায়। এছাড়াও 999 টাকায় পাওয়া যাবে এক বছরের প্রাইম মেম্বারশিপ।
- বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের ওপর অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে পাওয়া যেতে পারে 40% পর্যন্ত ডিসকাউন্ট। অ্যামাজনের সমস্ত ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ যেমন Echo, Kindle, Fire TV সেলে কেনা যেতে পারে ব্যাপক ডিসকাউন্টে। এছাড়াও ফেস্টিভ্যাল সেলের সময়ে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে আরও কিছু নতুন ইলেকট্রনিক প্রডাক্টের। সেইসঙ্গে Amazon Festival Sale-এ স্মার্টটিভি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে ব্যাপক কম দামে।