দেশে সোনার দাম হল সস্তা, বিয়ের মরসুমের আগে আপনার শহরের সোনার দাম জেনে নিন

HIGHLIGHTS

শেষ তিনদিনে 100 গ্রাম সোনার দাম 3000 টাকা কমেছে

মার্চ মাসের শেষ দিন 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 100 টাকা কমে 47,650 টাকা হয়েছে

আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 47,650 টাকা

দেশে সোনার দাম হল সস্তা, বিয়ের মরসুমের আগে আপনার শহরের সোনার দাম জেনে নিন

ভারতের সমস্ত বড় শহরগুলিতে সোনার দাম ক্রমশ কমছে। বৃহস্পতিবার, 31 মার্চেও সোনার দাম কমতে দেখা গেল। শেষ তিনদিনে 100 গ্রাম সোনার দাম 3000 টাকা কমে 4,79,500 টাকা থেকে 4,76,500 টাকা হয়েছে। Goodreturns ওয়েবসাইটের ইনফর্মেশন অনুযায়ী, আজ, মার্চ মাসের শেষ দিন 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 100 টাকা কমে 47,650 টাকা হয়েছে। ভারতে 10 গ্রাম 24 ক্যারেট সোনা 51,980 টাকায় বিক্রি হচ্ছে । সামনেই বিয়ের মরশুম, তার আগে সোনার দাম কমতে দেখে বহু মানুষের মুখে হাসি ফুটতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দিল্লিতে আজ গোল্ড রেট, প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনায় 47,650 টাকা। দেশে অন্যান্য শহরের তুলনায় চেন্নাইতে সোনার দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,920 টাকা। মুম্বাইতে 22 ক্যারেট সোনা 47,650 টাকায় পাওয়া যাচ্ছে, যা দেশের রাজধানীর সমান দাম।

Gold Rate

31 মার্চ, 2022 গোল্ড রেট

কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে সোনার দাম আজ কমেছে। 31 মার্চ, 2022, দেশের বিভিন্ন শহরে সোনার দাম কতো তা জানতে শেষ পর্যন্ত পড়ুন। এই বিষয় জেনে রাখা ভালো যে, সোনার এই দাম আপনার লোকাল দামের সাথে নাও মিলতে পারে। কারণ, এই গোল্ড রেটের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা নেই, কিন্তু লোকাল দামের সাথে যোগ করা থাকে। এখানে goodreturns.in ওয়েবসাইট থেকে পাওয়া ভারতের বিভিন্ন শহরের, প্রতি 10 গ্রাম, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানানো হল।

gold price

আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 47,650 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 51,980 টাকা। এছাড়াও ভারতের বড় বড় শহরগুলির মধ্যে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বরও 22 ক্যারেট সোনার দাম কলকাতার মতোই 47,650 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 51,980 টাকা। সবচেয়ে বেশি গোল্ড রেট চেন্নাইতে। চেন্নাইতে 22 ক্যারেট সোনার দাম 47,920 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,280 টাকা। নাগপুর এবং পাটনা শহরে 22 ক্যারেট সোনার দাম 47,700 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,030 টাকা। জয়পুরে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,800 টাকা এবং প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,130 টাকা। আহমেদাবাদে 22 ক্যারেট সোনার দাম 47,680 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,060 টাকা। ভদোদ্রা এবং পুনেতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,700 টাকা।

এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়। যদিও, কিছু মানুষ 18 ক্যারেট সোনাও ব্যবহার করে থাকেন। হল মার্ক (Hallmark) গয়নার উপর ক্যারেট অনুযায়ী সোনার উপর নম্বর তৈরি করা হয়। ভারতে 24 ক্যারেট সোনার উপর 999, 23 ক্যারেটের সোনার উপর 958, 22 ক্যারেটের সোনার উপর 916, 21 ক্যারেটের সোনার উপর 875 এবং 18 ক্যারেটের সোনার উপর 750 লেখা থাকে।

কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে প্রতিদিন লেটেস্ট 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ড রেট জানার জন্য রোজ ফলো করুন Digit Bangla-র ওয়েবসাইট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo