West Bengal Annapurna Bhandar Scheme How to apply Annapurna Yojana online who is eligible
Annapurna Bhandar Apply: পশ্চিমবঙ্গে আগামী পয়লা জুন (1 June) থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’। রাজ্যে নতুন সরকার গঠনের পর ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে 3 হাজার টাকার করে পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে আগে যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হত, তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় সরাসরি ট্রান্সফার হয়ে যাবেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাক ঢুকে যাবে। এছাড়া যারা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প করেননি, তাঁরাও ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে আবেদন করতে পারবেন। যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স 25-60 বছরের মধ্যে হতে হবে। তবে নতুন যারা প্রকল্পে আবেদন করবেন, তারা কীভাবে এতে আবেদন করবেন এইটা এখানে দেওয়া হল। আগামী 1 জুন 2026 থেকে এটি কার্যকর হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এতদিন পশ্চিমবঙ্গের মহিলারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে টাকা পেতেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে সেই ভাতা বাড়িয়ে মাসে 3000 টাকা করবে এবং প্রকল্পের নাম রাখা হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিচ্ছে।
আরও পড়ুন: মাত্র 10,999 টাকার শুরু দামে Kodak ভারতে লঞ্চ করল Dolby সাউন্ড সহ সস্তা Smart TV, জানুন ফিচার কী
এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলা সুবিধাভোগীরা প্রতি মাসে 3000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে পাবেন। এই প্রকল্পে 2.21 কোটিরও বেশি মহিলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আগের লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নাম বদল করে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে করা হয়েছে। অর্থাৎ পুরনো পোর্টালটিই নতুন নামে ও নতুন রূপে চালু হয়েছে।
আগামী 1 জুন 2026 থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এর পাশাপাশি, যেসব মহিলা আগে লক্ষ্মীর ভাণ্ডারে ছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না, তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবেন।
অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল পোর্টাল wb.gov.in-এ যেতে হবে এবং “Apply for Annapurna Bhandar” অপশনটি বেছে নিতে হবে। এখানে নীচে দেওয়া স্টেপগুলি ফলো করে নিন।
অফলাইনেও আবেদন করা যাবে। দুয়ারে সরকার ক্যাম্প, Block Development Office এবং Municipality Office-এ গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
আবেদনের সময় যেসব কাগজপত্র লাগবে –
এখানেই অনেকের মনে প্রশ্ন জাগে। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে। তবে মৃত ব্যক্তি, এলাকা বদল করেছেন এমন ব্যক্তি, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
এছাড়াও যারা পাবেন না,
আরও পড়ুন: গরমকালে বেড়ে যায় বিদ্যুৎ খরচের চিন্তা, জানুন Split AC নাকি Window AC, কোনটি হবে বেশি সস্তা
নোট: অনেক ওয়েবসাইট বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দাবি করছে যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। কিছু ওয়েবসাইট ব্যক্তিগত নথিপত্রও আপলোড করাচ্ছে। এই ধরনের ফাঁদে পা দেবেন না। শুধুমাত্র সরকারের অফিশিয়াল পোর্টাল ব্যবহার করুন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনানুষ্ঠানিক লিঙ্ক এড়িয়ে চলুন।