want to see your younger age these Nano Banana Prompts to help create your different ages
ছোট বেলার ছবি দেখতে কে না ভালবাসে! শৈশবের সেই ছবি দেখে পুরনো দিনের কথা মনে পরে যায়। ছোট বেলার ছবিগুলো সত্যিই একটা টাইম মেশিনের মতো। পুরনো দিনের সোনালী স্মৃতিগুলো মুহূর্তের মধ্যে চোখের সামনে ভাসিয়ে তোলে। তখনকার সেই নিশ্চিন্ত জীবন, দুষ্টুমি, আর ছোট ছোট আনন্দের স্মৃতিগুলো আজকের এই ব্যস্ত জীবনে খুব মিস করি। স্মৃতি মানুষের সবচেয়ে বড় সম্পদ। পুরনো অ্যালবামের পাতা উল্টে ছোটবেলার ঝাপসা ছবি দেখা এক দারুণ অনুভূতি। কিন্তু যদি সেই পুরনো ছবিগুলোকেই একদম জীবন্ত এবং নতুন রূপে ফিরে পাওয়া যায়? অবিশ্বাস্য মনে হলেও, গুগল জেমিনি-র নতুন ইমেজ জেনারেশন টুল Nano Banana 2 এখন ঠিক এই কাজটিই করছে।
নির্দিষ্ট কিছু ‘প্রম্পট’ বা নির্দেশের মাধ্যমে এবং আপনার নিজের ছবি দিয়ে এই এআই আপনার বর্তমান চেহারার আদল ঠিক রেখে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে কয়েক দশক পেছনে। এখানে কিছু প্রম্পট দেওয়া হল আপনাদের সুবিধার জন্য।
আরও পড়ুন: Jio 355 নাকি Airtel 355: দাম একই তবুও সুবিধা আলাদা, জানুন কোন প্ল্যানটি হবে সেরা চয়েজ
“A hyper-realistic childhood portrait of this person at age 5, soft natural lighting, wearing a simple cotton t-shirt, standing in a garden, preserving core facial features like eye shape and smile.”
“Recreate this person as a 10-year-old student in the mid-1990s, wearing a classic white school uniform, 35mm film photography style with slight grain, authentic vintage Indian classroom background.”
“Transform this image into a 15-year-old teenager from the 1980s, retro messy hairstyle, denim jacket, high-contrast polaroid aesthetic, soft-focus background.”
“A realistic 18-year-old version of this person, college student look, carrying a backpack, candid expression, sharp focus on facial details to maintain identity, sunny campus setting.”
“Recreate this person as a young adult in a 1950s black and white vintage photograph, classic formal attire, elegant pose, authentic aged paper texture and sepia tones.”
আরও পড়ুন: 1 May থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে, Pan এবং গেমিং এর নিয়ম
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রেন্ডটি দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকে তাদের বাবা-মায়ের পুরনো দিনের ছবি বা নিজেদের শৈশব নতুন করে তৈরি করে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। তবে শুধু বয়স কমানোই নয়, এই টুলের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের বৃদ্ধ বয়সে কেমন লাগবে, সেটিও দেখে নেওয়া যাচ্ছে অনায়াসেই।