50MP selfie camera Phone Motorola Edge 60 Pro Flipkart deal discount
আপনি যদি কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ মিড রেঞ্জ 5G স্মার্টফোন খুঁজছেন তবে Motorola Edge 60 Pro ফোনটি 30 হাজার টাকার কম দামে একটি বেস্ট অপশন হতে পারে। মোটোরোলা এজ 60 প্রো ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ চলতি বছরে মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 এক্সট্রিম 4nm প্রসেসরে এবং 6000mAh ব্যাটারি সহ আসা মোটোরোলা এজ 60 প্রো ফোনটি 90W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফিচার ঠাসা এই ফোনের এখনও দাম বাড়ানো হয়েনি। অফারের সাথে মোটোরোলা এজ 60 প্রো ফোনটি Flipkart সাইটে সস্তায় কেনা যাবে। আসুন দেরি না করে মোটোরোলা এজ 60 প্রো ফোনের নতুন দাম, অফার এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ 60 প্রো ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 29,999 টাকা দামে লিস্টা করা।
গ্রাহকরা ব্যাঙ্ক অফারে, ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকা ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 28,499 টাকা হয় যাবে।
এছাড়াও, পুরনো বা বর্তমান ফোনটি এক্সচেঞ্জ করে 28,000 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে। তবে, এক্সচেঞ্জ অফার থেকে সর্বোচ্চ সুবিধাটি নির্ভর করবে যে ডিভাইসটি জমা দেওয়া হচ্ছে তার মডেল এবং বর্তমান অবস্থার ওপর।
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 60 প্রো ফোনে রয়েছে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2712×1220 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস দেওয়া। অক্টা-কোর MediaTek Dimensity 8350 Extreme 4nm প্রসেসরে কাজ করে মোটোরোলার এই ফোন। অপারেটিং সিস্টাম হিসেবে এই ফোনটি Android 15 এ চলে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 60 প্রো ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া, যা 90W টার্বোপাওয়ার এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, মোটোরোলা এজ 60 প্রো ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার ও OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.0 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার সহ 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.0 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি সুবিধার মধ্যে মোটোরোলা এজ 60 প্রো ফোনে রয়েছে Bluetooth 5.4, Wi-Fi 6E, 5G, NFC এবং GPS।
আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ Samsung 5G ফোন মাত্র 17 হাজার টাকার কমে কেনার সুযোগ