আপনি যদি বর্তমানে 20 হাজার টাকার কমে কোনো নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে বাজেট সেগামেন্টে আসা Samsung Galaxy M17 5G আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এম17 ফোনে রয়েছে চমৎকার ক্যামেরা, বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারির মতো ফিচার। আপনি যদি ফিচারে ঠাসা একটি পাওয়ার প্যাকড 5G Smartphone কিনতে চান, তবে 17000 টাকার কম খরচে স্যামসাং গ্যালাক্সি এম17 ফোনটি Flipkart সাইটে একটি দারুন বিকল্প। আসুন স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Survey
✅ Thank you for completing the survey!
Samsung Galaxy M17 5G ফোনের ডিসকাউন্ট অফার
ব্যাঙ্ক অফারের সাথে স্যামসাংয়ের এই ফোনটি বর্তমানে মাত্র 16,891 টাকায় বিক্রি হচ্ছে। গ্রাহকরা Flipkart Axis Bank বা Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 889 টাকা পর্যন্ত ছাড় পাওয়া পেতে পারেন। এই ব্যাংক অফারগুলোর ফলে ফোনের দাম অনেকটা কমে যায়, যেখানে অফার ছাড়া এর সাধারণ দাম 17,780 টাকা।
শুধু তাই নয়, আপনি এই ফোনটি এক্সচেঞ্জ অফারেও কিনতে পারেন। পুরনো ফোনে কোম্পানি 16,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট এবং 1100 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে রয়েছে Corning Gorilla Glass Victus সুরক্ষা।
ফোনটি অক্টা-কোর Exynos 1330 (5nm) প্রসেসরে কাজ করে এবং এতে 4GB পর্যন্ত RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। হাইব্রিড মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো সম্ভব। ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে OIS সগ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া, এতে 25W ফাস্ট চার্জিং সুবিধা সহ একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.View Full Profile