সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন আনছে OnePlus, সেপ্টেম্বর মাসেই হবে ভারতে হবে লঞ্চ

সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন আনছে OnePlus, সেপ্টেম্বর মাসেই হবে ভারতে হবে লঞ্চ

চীনা কোম্পানি ওয়ানপ্লাস ভারতের বাজারে তার আরেকটি বাজেট স্মার্টফোন আনবে, যা N-Series এর আওতায় আসবে। চলতি বছরেই কোম্পানি N সিরিজে OnePlus N6 লঞ্চ করেছিল। এখন কোম্পানি এই ফোনেরই আরেকটি সস্তা মডেল OnePlus N6 Lite লঞ্চ করবে বলে জানা গেছে। লেটেস্ট লিক অনুযায়ী, এই ফোনটি ভারতে চলতি বছরের সেপ্টেম্বরের শেষে আসতে পারে। আপকামিং ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে বলে দাবি করা হচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus N6 Lite ফোনের ভারতীয় লঞ্চ

আপকামিং ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের লঞ্চের বিষয় টিপস্টার অভিষেক যাদব প্রথম জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X -এ একটি পোস্টে দাবি করেছে যে ওয়ানপ্লাস ভারতে তার সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার অনুযায়ী, ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি এই মাসের সেপ্টেম্বরের শেষে লঞ্চ হতে পারে। তবে কোম্পানি তরফে আগামী ফোন নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়েনি এখন পর্যন্ত।

আরও পড়ুন: ভারতে Motorola Edge 70 Neo 5G ফোনের লঞ্চ নিশ্চিত, থাকতে পারে 200MP ক্যামেরা এবং 6300mAh ব্যাটারি

লিকে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের মেমোরি সম্পর্কে জানা গেছে। টিপস্টার জানিয়েছে যে ফোনে 4GB RAM দেওয়া হবে। তবে স্টোরেজ, প্রসেসর এবং বাকি স্পেসিফিকেশন নিয়ে এখনও কোনও খবর নেই।

ওয়ানপ্লাস N6 থেকে কতটা আলাদা হবে

বর্তমানে এন6 লাইট ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েনি। তবে তুলনা করে দেখলে ওয়ানপ্লাস এন6 ফোনে রয়েছে 6.75 ইঞ্চির 120Hz ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6360 এপেক্স প্রসসের, 50 মেগাপিক্সেল রিয়ার ইঞ্চি এবং 8000mAh এর বড় ব্যাটারি। ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে এবং এটি Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে।

বলে দি যে ভারতে ওয়ানপ্লাস এন6 ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হয়। সেই হিসেবে অনুমান করা হচ্ছে যে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের দাম এন6 এর তুলনায় কম রাখা হবে।

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরা সহ iQOO Z11xa 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং বিক্রি কবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile