Monsoon Smartphone Care Tips How to protect your phone from rain
Monsoon Smartphone Care Tips: বর্ষাকাল শুরু হওয়ার সাথে মানুষের চিন্তা বেড়ে যায় স্মার্টফোন নিয়ে। আসলে মানুষেরই নয়, স্মার্টফোনেরও বাড়তি যত্নের প্রয়োজন হয়। যখন তখন বৃষ্টির হওয়ার কারণে প্রায় সময় ভেজার ভয় থাকে, সাথে স্মার্টফোন ভিজে যাওয়ারও থাকবে চিন্তা। সামান্য অসতর্কতার কারণে ফোনের স্পিকার, চার্জিং পোর্ট, ডিসপ্লে বা এমনকি মাদারবোর্ডও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই ভুলবশত মনে করেন যে IP68 বা IP69 রেটিং সহ ফোন পুরো পুরি ওয়াটারপ্রুফ, কিন্তু বিষয়টি আসলে তা নয়। বর্ষাকালে স্মার্টফোন সুরক্ষিত রাখতে কিছু সাধারণ পরামর্শ মেনে চলা জরুরি।
আপনার ফোনে IP67, IP68 বা IP69 রেটিং থাকলেও ইচ্ছাকৃতভাবে বৃষ্টি বা জলে ব্যবহার করা উচিত নয়। এই রেটিং শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে সুরক্ষা দেয়। এর সময়ের সাথে সাথে এগুলো কম কাজ করতে শুরু করে।
আপনাকে যদি প্রায় সময় বৃষ্টির মধ্যে বাইরে বের হতে হয়, তবে ভালো কোয়ালিটির ওয়াটার-রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ ফোন পাউচ ব্যবহার করুন। এটি হঠাৎ আসা বৃষ্টিতে ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
বৃষ্টিতে ভেজার পর অনেকেই একটি সাধারণ ভুল করেন, তা হলো সাথে সাথে ফোন চার্জে বসানো। চার্জিং পোর্টে যদি জল থাকে, তবে শর্ট সার্কিট হতে পারে। তাই আগে ফোন এবং চার্জিং পোর্টটি পুরোপুরি শুকিয়ে নিন।
আপনার ফোন যদি ভিজে যায়, তবে সবার প্রথম ফোনকে বন্ধ (switch off) করে দিন। এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন এবং তাড়াহুড়ো করে চার্জার বা হেডফোন লাগাবেন না। অনেক ফোন ভেজা হয় গেলে নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়। প্রয়োজনে ফোনটি কয়েক ঘণ্টা বা এমনকি পুরো একদিন শুকাতে দিন।
ফোন শুকানোর জন্য হেয়ার ড্রায়ার, ওভেন বা সরাসরি সূর্যের আলো ব্যবহার করবেন না। অতিরিক্ত হিট বা তাপে ফোনের ভিতরের পার্টস এবং ব্যাটারির ক্ষতি হতে পারে। স্বাভাবিক টেম্প্রচারে শুকাতে দেওয়াই সবচেয়ে ভালো উপায়।
যদি আপনি প্রায়ই ঘুরতে যান, তবে ব্যাগ বা প্যাকেটের সাথে পাওয়া ছোট সিলিকা জেল প্যাকেটগুলো জমিয়ে রাখুন। এগুলো আর্দ্রতা কমাতে সাহায্য করে এবং বর্ষাকালে ফোনের পাশে রাখলে বেশ কাজে আসতে পারে।
বর্ষাকালে ফোন খারপ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও এবং ডকুমেন্ট গুগল ড্রাইভ (Google Drive), ওয়ানড্রাইভ (OneDrive), আইক্লাউড (iCloud) বা অন্য কোনো ক্লাউড প্ল্যাটফর্মে ব্যাকআপ রাখা নিশ্চিত করুন।
যদি আপনার ফোনটি দীর্ঘ সময় ধরে জলের নিচে ডুবে থাকে এবং চালু না হয়, তবে বারবার এটি চালু করার চেষ্টা করবেন না। যত দ্রুত সম্ভব এটিকে কোনো অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো।