বর্ষায় ঘরে বাড়ছে আর্দ্রতা? AC এর এই মোড অন করলেই হবে সমস্যার সমাধান, বিল আসবে কম

বর্ষায় ঘরে বাড়ছে আর্দ্রতা? AC এর এই মোড অন করলেই হবে সমস্যার সমাধান, বিল আসবে কম

AC Dry Mode: বর্ষাকালে বৃষ্টি যতটা স্বস্তি দেয়, ততটাই বাড়িয়ে দেয় ঘরের আর্দ্রতা। এর ফলে ঘাম, অস্বস্তি, স্যাঁতসেঁতে পরিবেশ, কাপড় না শুকোনো, এমনকি দেয়ালে ছত্রাকও দেখা দিতে পারে। অনেকেই এই সময় এসি কম তাপমাত্রায় চালিয়ে রাখেন। কিন্তু এতে বিদ্যুৎ খরচ বাড়ে, অথচ আর্দ্রতা পুরোপুরি কমে না। এই পরিস্থিতিতে এসির ড্রাই মোড কাজে আসতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AC Dry Mode কী?

বেশিরভাগ আধুনিক এয়ার কন্ডিশনারে ড্রাই মোড থাকে। এই মোডে এসির আসল লক্ষ্য ঘরের তাপমাত্রা খুব বেশি কমানো নয়, বরং হাওয়া থেকে অতিরিক্ত আর্দ্রতা কম করা।

এ সময় কম্প্রেসর কিছুক্ষণ চালু থাকে, আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। তবে ফ্যান ধীরে ধীরে চলতে থাকে। ফলে হাওয়া থেকে অতিরিক্ত আর্দ্রতা কমে যায় এবং ঘর অনেক বেশি আরামদায়ক লাগে।

আরও পড়ুন: Annapurna Bhandar Scheme: অন্নপূর্ণা যোজনায় এখনও আবেদন করেননি? শেষ তারিখ কবে, টাকা আটকে গেছে, যোগাযোগ করবেন কোথায়, জানুন সমস্ত কিছু

এসির ড্রাই মোড ঘরের দেওয়ালের ড্যাম্প বা স্যাঁতসেঁতে ভাবকে কম করে এবং ভেজা ভাব দূর করে।

বর্ষাকালে কেন AC Dry Mode ব্যবহার করা উচিত?

  • ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমায়।
  • ঘাম ও অস্বস্তির অনুভূতি কম হয়।
  • স্যাঁতসেঁতে গন্ধ কমাতে সাহায্য করে।
  • সাধারণ কুলিং মোডের তুলনায় অনেক সময় কম বিদ্যুৎ খরচ হয়।

কখন ড্রাই মোড ব্যবহার করবেন?

যদি বাইরে বৃষ্টি হয় এবং ঘরে আর্দ্রতা বেশি থাকে, কিন্তু তাপমাত্রা খুব বেশি না হয়, তাহলে ড্রাই মোড ব্যবহার করাই ভালো। বিশেষ করে বর্ষার দিনে এই মোড সবচেয়ে কার্যকর।

তবে বাইরে যদি প্রচণ্ড গরম থাকে এবং ঘরের তাপমাত্রাও বেশি হয়, সেক্ষেত্রে Cool Mode ব্যবহার করাই বেশি উপযুক্ত।

বিদ্যুৎ খরচ কম হয় ড্রাই মোডে

এই মোডে কম্প্রেসর সব সময় একটানা চলে না। তাই সাধারণ কুলিং মোডের তুলনায় বিদ্যুৎ খরচ কম হতে পারে।

সব সময় ড্রাই মোড চালানো কি ঠিক?

সব সময় ড্রাই মোড চালানো উচিত নয়। ড্রাই মোড মূলত আর্দ্রতা কমানোর জন্য তৈরি। দীর্ঘ সময় বা সারাদিন এই মোড চালিয়ে রাখা উচিত নয়। ঘরের আর্দ্রতা স্বাভাবিক হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী Cool Mode বা Fan Mode ব্যবহার করা ভালো।

আরও পড়ুন: Mobile Internet Issue: ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও চলছে না ইন্টারনেট, বদলে ফেলুন এই সেটিং

বর্ষাকালে যদি ঘর স্যাঁতসেঁতে লাগে, তাহলে এসির ড্রাই মোট একটি সহজ ও কার্যকর সমাধান হতে পারে। এটি ঘরের হাওয়াকে আরামদায়ক করে এবং অনেক সময় বিদ্যুৎ খরচও কিছুটা কমাতে সাহায্য করে। তবে এটি গরম কমায় না, বরং বেশি আর্দ্রতা কমানোর জন্যই সবচেয়ে বেশি কাজে আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile