Annapurna Bhandar Scheme: অন্নপূর্ণা যোজনায় এখনও আবেদন করেননি? শেষ তারিখ কবে, টাকা আটকে গেছে, যোগাযোগ করবেন কোথায়, জানুন সমস্ত কিছু
পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার সাথেই শুরু হয়ো অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar scheme) বা অন্নপূর্ণা যোজনা
সরকারের তরফে জুন মাসে এই যোজনার আবেদন শুরু হয়ছিল, সেই সময় থেকে 90 দিন পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা হয়ছিল
ডকুমেন্ট হিসেবে নাম, আধার নম্বর, জন্মতারিখ, ডিজিটাল রেশন কার্ডের তথ্য এবং ঠিকানা সঠিকভাবে দিতে হবে
পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার সাথেই শুরু হয়ো অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar scheme) বা অন্নপূর্ণা যোজনা। এই যোজনায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা সাহয়তা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত অনেক মহিলারা আছেন যারা এই যোজনায় নাম রেজিস্টার করেননি। আগামী কয়েক দিনে জুলাই মাস শেষ হয় অগাস্ট মাস শুরু হবে। অনেকের মনে প্রশ্ন উঠছে যে কতদিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন জমা করা যাবে। এই খবরে আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি।
Surveyকতদিন পর্যন্ত জমা করা যাবে Annapurna Bhandar scheme ফর্ম
সরকারের তরফে জুন মাসে এই যোজনার আবেদন শুরু হয়ছিল। সেই সময় থেকে 90 দিন পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা হয়ছিল। সেই হিসেবে আবেদন করার শেষ দিন হবে 30 অগাস্ট। তবে এখন পর্যন্ত কোনও সরকারী ঘোষণা করা হয়েনি। পয়লা জুন থেকে শুরু হওয়া 90 দিনের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে এই তারিখ পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
অনলাইনে কীভাবে আবেদন করবেন
প্রথমে সরাসরি রাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ এ যেতে হবে। এই ওয়েবসাইটের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টাল দেওয়া হয়েছে।
পোর্টালে গিয়ে প্রথমে নিজের এক্টিভ মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে। এরপর আপনার পছন্দের ভাষায় 12 পাতার মুল ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
পোর্টাল থেকে ফর্মটি ডাউনলোড করার পর সেখানে নাম, আধার নম্বর, জন্মতারিখ, ডিজিটাল রেশন কার্ডের তথ্য এবং ঠিকানা সঠিকভাবে লিখুন।
সরাসরি অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য আধার-যুক্ত (Aadhaar-linked) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং ফর্মটি জমা দিন।
যদি কেউ এখনও টাকা না পান, তবে সরাসরি হেল্পলাইন নম্বর (1800-345-5555) ফোন করে অভিযোগ করতে পারেন।
কী কারণে পেমেন্ট আটকে যেতে পারে?
যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এর সাথে আধার নম্বর লিংক করা না থাকে তবে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে।
আরও পড়ুন: BSNL Satellite Phone কী? কীভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার হয়? কারা কিনতে পারবেন জানুন সমস্ত কিছু
যদি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ফর্মে কোনও ভুল তথ্য দেওয়া হয় তবেও টাকা আটকে যেতে পারে।
যদি একই মোবাইল নম্বর দিয়ে একাধিক আবেদন করা থাকে, তাহলেও আবেদন আটকে যেতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile