OnePlus N6x 5G Mobile with 7000mah battery Launch today in India on Amazon price specs
ওয়ানপ্লাল আজ অর্থাৎ 31 জুলাই 2026 ভারতীয় বাজারে তার একটি আরও দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির নতুন ফোন OnePlus N6x 5G নামে আসবে। এই স্মার্টফোন আজ দুপুর 12 টায় একটি ভার্চুয়াল ইভেন্টে চালু করা হবে। বাজেটে সেগামেন্টে ওয়ানপ্লাস এন6x স্মার্টফোনটি 7000mAh এর সিলিকন কার্বন ব্যাটারি সহ আসবে। পাশাপাশি, চমৎকার ক্যামেরা সেটআপের পাশাপাশি এতে থাকবে মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি। তাই আপনি যদি নতুন কোনো 5G ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আসুন দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস এন6এক্স ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে…
ওয়ানপ্লাসের এই নতুন ফোনটি Burgundy Red এবং Ice Blue রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনটি আগামীকাল, 31 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। লঞ্চের পর, 4 আগস্ট 2026 দুপুর 12টা থেকে ফোনের প্রথম বিক্রি শুরু হবে।
গ্রাহকরা ই-কমার্স ওয়েবসাইট Amazon India এবং ওয়ানপ্লাস স্টোর থেকে ওয়ানপ্লাস এন6এক্স কিনতে পারবেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফোনের দাম 20,000 টাকা থেকে 25000 টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রথম সেলেই iQOO Z11 Lite ফোনটি সস্তায় কেনার সুযোগ, রয়েছে 50MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি
#OnePlusN6x is built to handle extreme temperatures, stormy weather, dust, and 25 consecutive drops onto marble. pic.twitter.com/sOJLQ8EKZt
— OnePlus India (@OnePlus_IN) July 29, 2026
স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 থেকে 6.8 ইঞ্চির বড় HD+ LCD ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। হাই পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা যেতে পারে। ফোনের সবচেয়ে বড় USP হবে এর বিশাল 7000mAhh সিলিকন-কার্বন ব্যাটারি।
কোম্পানির দাবি অনুযায়ী, একবার ফুল চার্জ দিলে এটি অনায়াসেই আড়াই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অফার করে। এছাড়া ফোনটি দ্রুত চার্জিংয়ের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সুবিধা সহ আসবে। ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে নষ্ট হবে না, কারণ এটি MIL-STD-810H মিলিট্রি-গ্রেড সার্টিফিকেশন দেওয়া।
ফটোগ্রাফির জন্য, এই ফোনে পেছনের দিকে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার কথা রয়েছে। এছাড়া, ছবির কোয়ালিটি আরও ভাল করার জন্য এতে AI Eraser এবং AI Unblur এর মতো ফিচারও থাকতে পারে।