55 ইঞ্চির QLED Smart TV হয় গেল সস্তা, 75 হাজার টাকার বিশাল ছাড়ের কেনার সুযোগ

আপনি কী বাড়ির জন্য নতুন বড় Smart TV কেনার কথা ভাবছেন, তবে এখনই সুযোগ। আসলে TCL কোম্পানির 55 inch QLED Smart TV আজ দুর্দান্ত ছাড়ের সাথে সস্তায় বিক্রি হচ্ছে। অসাধারণ ভিজ্যুয়াল কোয়ালিটি এবং চমৎকার সাউন্ড কোয়ালিটির জন্য Onkyo স্পিকার সেটআপ সহ এই লেটেস্ট টিসিএল টিভিটি কেনা যাবে। Amazon সাইটে দেওয়া এই ছাড়ের ফলে বিশাল স্ক্রিনের টিভি এখন পাওয়া যাচ্ছে অনেক কম দামে।

TCL 55 QLED Smart TV Amazon Offer

আজ অ্যামাজন টিসিএল 55 ইঞ্চির QLED স্মার্ট টিভিতে (মডেল 55T8C) বিশাল ছাড় দেওয়া হচ্ছে। শুরুদেই, এই টিভিতে 65 শতাংশ পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে ই-কমার্স সাইট। ছাড়ের পর এটি 37,999 টাকা দামে লিস্ট করা।

আরও পড়ুন: আপনার Aadhaar Card এর সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা ভুল গেছেন? জানুন কীভাবে চেক কবরেন

টিসিএল 55 ইঞ্চি QLED স্মার্ট টিভি: স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, এই টিসিএল স্মার্ট টিভিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 4K UHD (3840 x 2160) রেজোলিউশন সহ 55-ইঞ্চির একটি QLED স্ক্রিন। এই টিভি AiPQ প্রসেসরে কাজ করে যা 3GB RAM এবং 32GB স্টোরেজ সহ পেয়ার করা। কোম্পানি জানিয়েছে যে এই টিভি 4K HDR Pro, HDR 10, Dolby Vision এবং Bionic Color Optimization এর সাথে টিভিতে দেখা ছবি বা স্ট্রিমিং বাস্তব লাগবে।

আরও পড়ুন: Flipkart Sale: বিশাল ছাড়, 43-ইঞ্চির টিভির দামেই কিনুন 55 ইঞ্চির Dolby Smart TV!

ডিজাইনের ক্ষেত্রে এতে মেটেলিক ডিজাইন দেওয়া। এতে সাউন্ড কোয়ালিটি ভাল রাখতে এতে বিখ্যাত অডিও ব্র্যান্ড ‘Onkyo’-এর স্পিকার সেটআপ ব্যবহার করা হয়েছে, যা মোট 35W সাউন্ড আউটপুট অফার করে। এছাড়া এই স্মার্ট টিভিতে ডলবি এটমস সাউন্ড সাপোর্ট সহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে কানেক্টিভিটি সুবিধা হিসেবে Dual-band Wi-Fi, HDMI, USB, Optical এবং Ethernet পোর্ট মতো সুবিধা পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :