আপনার Aadhaar Card এর সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা ভুল গেছেন? জানুন কীভাবে চেক কবরেন

আপনার Aadhaar Card এর সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা ভুল গেছেন? জানুন কীভাবে চেক কবরেন

বর্তমান সময় Aadhaar Card একটি অত্যন্ত জরুরি ডকুমেন্ট হিসেবে পরিচিত। আধার কার্ডের প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করা থেকে শুরু করে, মিউচুয়াল ফান্ড পরিচালনা বা বীমা পলিসি আপডেট করা এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে লাগে। সাথেই আপনার আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এটি খুবই জরুরি যে আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি যেন এক্টিভ থাকে, যাতে OTP ভেরিফিকেশন সহজে করা যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে অনেক সময় আমাদের মনে থাকে না যে কোন মোবাইল নম্বরটি আধারের সাথে লিঙ্ক করা। কারণ এখন বেশিরভাগ মানুষের কাছে দুটি মোবাইল সিম থাকে। তবে চিন্তা না করে, আপনি UIDAI এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খুব সহজেই তা যাচাই করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এটি করবেন।

আরও পড়ুন: Instagram এ আর গোপন থাকবে না আপনার চ্যাট, 8 মে থেকে বন্ধ হচ্ছে এই সিকিউরিটি ফিচার

Aadhaar Card এর সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর কীভাবে ভেরিফাই করবেন

  • প্রথমে, myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটটি খুলুন।
  • এবার, নিচের দিকে স্ক্রল করুন এবং ‘Verify Email/Mobile Number’ (ইমেল/মোবাইল নম্বর যাচাই করুন) অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর যাচাই করার জন্য, আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডটি দিতে হবে।
  • এরপর, ‘Proceed’ অপশনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বরটি আধারের সাথে লিঙ্ক করা আছে কি না, তা তখনই স্ক্রিনে দেখা যাবে।

আপনার ইমেল আইডি কীভাবে যাচাই করবেন

আপনি যদি আপনার আধারের সাথে যুক্ত ইমেল আইডিটি যাচাই করতে চান, তবে আপনাকে ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এর ধাপগুলো হলো:

  • “Verify Email/Mobile Number” অপশনটি খোলা।
  • আপনার আধার নম্বর এবং ইমেল আইডি ভরুন।
  • ক্যাপচা কোড দিয়ে “Proceed”-এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনি জেনে নিতে পারবেন যে আপনার ইমেল আইডিটি আধারের সাথে লিঙ্ক করা আছে কি না।

আরও পড়ুন: কার্ভড AMOLED ডিসপ্লে সহ Poco ফোনে দুর্দান্ত অফার, রয়েছে 5520mAh ব্যাটারি

myAadhaar পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই বেশ কিছু জরুরি কাজ সম্পন্ন করতে পারেন, যেমন:

আধার কার্ড ডাউনলোড করা
ঠিকানা হালনাগাদ করা
আধার নম্বর যাচাই করা
আধার-ব্যাংক লিঙ্কিং-এর অবস্থা পরীক্ষা করা
ইমেল এবং মোবাইল নম্বর যাচাই করা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo