Flipkart Sale: বিশাল ছাড়, 43-ইঞ্চির টিভির দামেই কিনুন 55 ইঞ্চির Dolby Smart TV!

Flipkart Sale: বিশাল ছাড়, 43-ইঞ্চির টিভির দামেই কিনুন 55 ইঞ্চির Dolby Smart TV!

স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তবে এখনই দারুন সুযোগ। আসলে ই-কমার্স ওয়েবসাইট Flipkart সাইটে চলছে Big Saving Days সেল, যেখান Smart LED TV এর দাম 5549 টাকা থেকে শুরু হয়। সেলে Thomson-এর স্মার্ট টিভি আপনি অনেক সস্তায় কেনার সুযোগ থাকছে। আপনি 24 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন স্ক্রিন সাইজের স্মার্ট টিভি অনেক সস্তায় কিনতে পারবেন। গত বছর বাজারে আসা কোম্পানির MiniLED স্মার্ট টিভিও সস্তায় কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Thomson Smart LED TV তে Flipkart অফার

থমসন এর 24-ইঞ্চির TM2490 মডেলটি 5,599 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 24-ইঞ্চির আলফা সিরিজের স্মার্ট টিভিটি 6,799 টাকায় কেনা যাবে। তবে 32 ইঞ্চির আলফা স্মার্ট টিভিটি 8,499 টাকার শুরুর দামে কেনা যাবে। তাছাড়া, আপনি 7,299 টাকার শুরুর দামে একটি 32-ইঞ্চির স্মার্ট টিভি ঘরে আনতে পারেন। এই স্মার্ট টিভির দাম 400 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কম করা হয়েছে।

আরও পড়ুন: Jio এর 56 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, জানুন দাম কত

বড় স্ক্রিন সাইজ টিভিতে অফার

থমসন এর 40 ইঞ্চির Alpha স্মার্ট টিভিটি মাত্র 12,999 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে 43 ইঞ্চির স্মার্ট টিভি মাত্র 14,999 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে যেতে পারেন। এই স্মার্ট টিভিগুলোতে UHD যার মানে আল্ট্রা এইচডি কোয়ালিটি স্ক্রিন রয়েছে। এগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে, যার ফলে আপনি আপনার পছন্দের OTT প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন।

কোম্পানির MiniQD স্মার্ট টিভিটি 94,999 টাকায় বিক্রি হচ্ছে। 75-ইঞ্চির স্ক্রিন সহ এই স্মার্ট টিভিতে একটি Mini QD ডিসপ্লে রয়েছে, যা 4K রেজোলিউশন সাপোর্ট করে। এই স্মার্ট টিভিতে 108W এর একটি স্পিকার সিস্টেম রয়েছে এবং এটি Google TV প্ল্যাটফর্মে চলে।

আরও পড়ুন: 180 জিবি ডেটা এবং 72 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, Jio, Airtel এবং Vodafone Idea কে দিচ্ছে টেক্কা

এদিকে, 55-ইঞ্চির থমসন 4K স্মার্ট টিভিটি 26,499 টাকার শুরুর দামে কেনা যাবে। এই স্মার্ট টিভিতে ফিচার হিসেবে রয়েছে HDR10+, Dolby Atmos, Dolby Digital Plus, TruSurround এবং 40W Dolby Audio স্টেরিও বক্সের মতো বিভিন্ন ফিচার রয়েছে। এছাড়া এতে 2 জিবি RAM এবং 16 জিবি স্টোরেজের সুবিধাও পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo