jio affordable 84 days plan Rs 448 offers Unlimited calls
Jio Cheapest 84 days Recharge Plan: আপনি যদি রিলায়েন্স জিও গ্রাহক হন, তবে আপনার জন্য এই খবর। মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি দুর্দান্ত প্ল্যান অফার করে। এতে দীর্ঘ ভ্যালিডিটি সহ আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এখানে আমরা আপনাকে 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে বলবো। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের বিষয়।
আমরা যেই প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম 889 টাকা। এই প্ল্যানে রিচার্জ করালে আপনি 84 দিনের মেয়াদ পাবেন। এছাড়া তিন মাসের বেশি পর্যন্ত গ্রাহকরা রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাবেন। এছাড়া প্ল্যানে একাধিক সুবিধাও পাওয়া যায়। যেই গ্রাহকরা দীর্ঘমেয়াদী প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: অর্ধেক দামে LG 32 ইঞ্চি Smart TV, মাত্র 11 হাজার টাকার খরচে কিনুন অ্যামাজনে
ডেটার ক্ষেত্রে, এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। যার মানে হল 84 দিনের জন্য মোট 126 জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয় যাবে।
এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং পাবেন, যার মধ্যে লোকল এবং নেশনাল কল পাওয়া যাবে।
জিও 889 টাকার প্ল্যানে প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। বিনোদনের জন্য, এই প্ল্যানে JioSaavn Pro এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও রয়েছে।
OTT সাবস্ক্রিপশনের কথা বলতে গেলে, এই প্ল্যানে JioTV এর বিনামূল্যে অ্যাক্সেসও রয়েছে। 889 টাকা দামের এই জিও প্ল্যানটি এমন ইউজারদের জন্য উপযুক্ত যারা ডেটা, কলিং এবং SMS-এর পাশাপাশি বিনোদন চান।