Flipkart Freedom Sale 2026: বাড়িকে সিনেমা হল বানিয়ে দেবে 65 ইঞ্চির Smart TV, মিলবে দেদার ছাড়

স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart Freedom Sale শুরু হতে চলেছে। এই সেলে বিশাল ছাড়ে আপনার পছন্দের প্রোডাক্ট কেনাকাটার সুযোগ থাকছে। আপনি যদি আপনার বাড়ি বা অফিসের জন্য নতুন Smart TV কেনার কথা ভাবছেন, তবে শপিং সাইটে দারুণ সব অফার পাওয়া যাবে। আজ আমরা ফ্লিপকার্ট ফ্রিডম সেলে 65 ইঞ্চি স্মার্ট টিভির ওপর পাওয়া ডিসকাউন্টের বিষয় কথা বলবো। আসুন ফ্লিপকার্টে 65 ইঞ্চি স্মার্ট টিভির অফারগুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

Philips 65 inch QLED 4K Smart Google TV

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে ফিলিপস 65-ইঞ্চি কিউএলইডি 4কে স্মার্ট গুগল টিভি 55,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। ফিলিপ্স টিভিতে রয়েছে 65-ইঞ্চির কিউএলইডি আল্ট্রা এইচডি 4কে ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এটি Dolby Vision সাপোর্ট করে। এতে 30W ডলবি এটমস স্পিকার এবং 32 জিবি স্টোরেজ দেওয়া। ব্যাংক অফারের ক্ষেত্রে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের পেমেন্টে 3,550 টাকার ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম কমে 52,449 টাকা হয় যাবে।

আরও পড়ুন: Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

Realme TechLife 65 inch 4K Smart TV 2025

তালিকায় দ্বিতীয় টিভি হল রিয়েলমি কোম্পানির। এর 65-ইঞ্চি 4K LED স্মার্ট গুগল টিভি 2025 মডেলটি ফ্লিপকার্টে 39,999 টাকায় লিস্ট করা হয়েছে, যার এমআরপি হলো 80,199 টাকা। রিয়েলমির এই টিভিতে 65 ইঞ্চির আল্ট্রা এইচডি 4K LED ডিসপ্লে রয়েছে। এতে ডলবি অডিও এবং 30W ডাউন-ফায়ারিং স্পিকারের সুবিধা রয়েছে। ব্যাংক অফারের আওতায়, ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2750 টাকার ছাড় পাওয়া যাচ্ছে, ফলে দাম কমে হয় যাবে 37,249 টাকা।

TCL T6C 65 inch QLED 4K Smart TV

ফ্লিপকার্টে সাইটে টিসিএল T6C 65-ইঞ্চি QLED আল্ট্রা এইচডি (4K) স্মার্ট গুগল টিভি 56,990 টাকা দামে লিস্ট করা হয়েছে। এই টিসিএল টিভিতে রয়েছে 65-ইঞ্চির QLED আল্ট্রা এইচডি (4K) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এতে HDR 10+ সাপোর্ট রয়েছে। এছাড়া এটি Dolby Vision এবং Dolby Atmos 24W অডিও আউটপুট সাপোর্ট করে। ব্যাংক অফারের ক্ষেত্রে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্টে 7,400 টাকার ছাড় পাওয়া যাচ্ছে, যার পরে দাম কমে 49,590 টাকা হয় যাবে।

Motorola 65 inch QLED Ultra 4K Smart Google TV 2025

এখানে মোটোরোলা কোম্পানির 65-ইঞ্চি QLED Ultra 4K স্মার্ট গুগল টিভি রয়েছে। এটি 49,999 টাকা দামে লিস্ট করা। ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড পেমেন্টে 3250 টাকা ছাড় পাওয়া যেতে পারে, যার পরে দাম 46,749 টাকা হয় যাবে। মোটোরোলা টিভিতে ফিচার হিসেবে রয়েছে 65 ইঞ্চি QLED Ultra 4K ডিসপ্লে, 120Hz গেম অ্যাক্সিলারেটর, 50W স্পিকার এবং ডলবি এটমস সাপোর্ট।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ সদ্য লঞ্চ হওয়া OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনটি মাত্র 17499 টাকায় কেনার সুযোগ

Samsung Vision AI 65 inch Smart Tizen TV 2026

ই-কমার্স সাইটে স্যামসাং ভিশন এআই 65-ইঞ্চি 4K মিনি টাইজেন টিভি 2026-এর দাম 79,990 টাকায় লিস্ট করা। স্যামসাংয়ের এই টিভিতে রয়েছে 65-ইঞ্চির 4K মিনি এলইডি ডিসপ্লে এবং এটি স্মার্ট টাইজেন টিভি 2026 প্ল্যাটফর্মে চলে। এতে শক্তিশালী 30W স্পিকারের পাশাপাশি স্যামসাং নক্স (Knox) ​​সিকিউরিটি ও ‘ডাইনামিক সাউন্ড প্যাক’-এর সুবিধা রয়েছে এবং 150টিরও বেশি ফ্রি চ্যানেল দেখার সুযোগ পাওয়া যায়। ব্যাংক অফারের ক্ষেত্রে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্টে 4,750 টাকার ছাড় পাওয়া যাচ্ছে, ফলে দাম কমে 75,240 টাকা হয় যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :