Best smart TVs under Rs 20000 with Big display smooth OTT streaming powerful sound quality
কম বাজেটে চোখ ধাঁধানো ফিচার সহ Smart TV কিনতে চাইছেন তবে এই খবর আপনার জন্য। 20000 টাকার কম বাজেটে ভাল স্ক্রিন, দুর্দান্ত সাউন্ড সহ স্মার্ট টিভি বিক্রি হচ্ছে যা সেরা ফিচার অফার করে। এখানে আমরা কিছু সেরা স্মার্ট টিভি সম্পর্কে বলবো যা Amazon সাইটে দেদার ছাড়ে গ্রাহকদের প্রথম পছন্দ হয় উঠেছে।
শাওমি কোম্পানি 32-ইঞ্চি HD Ready, Google TV যা প্রায় 15,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিল্ট ইন ক্রোমকাস্ট, গুগল অ্যাসিসটেন্ট, এইচডিআর10 সাপোর্ট এবং ডলবি অডিও সাপোর্ট দেওয়া। এই টিভি দুর্দান্ত সাউন্ড আউটপুট অফার করে। এটি 20W স্পিকার অডিও সহ আসে।
স্যামসাং এর 32-ইঞ্চি HD রেডি স্মার্ট এলইডি টিভি মাত্র 14,490 টাকা দামে আসে। এতে এইচডিআর, 20W সাউন্ড এবং নেটফ্লিক্স, প্রাইম এবং এয়ারপ্লে 2 সাপোর্ট করে। স্মার্ট ফিচার সহ এই টিভি কম বাজেটে একটি ভাল বিকল্প হতে পারে।
এলজি কোম্পানির এই 32 ইঞ্চি টিভি প্রায় 15,990 টাকায় কেনা যাবে। এটি AI সাউন্ড, কোয়াড-কোর প্রসেসর, ডলবি অডিও এবং WebOS সহ অ্যাপ এক্সেস সুবিধা দেয়।
43 ইঞ্চির কোডক টিভি ফুল এইচডি Android TV অ্যামাজন সাইটে 17000 টাকায় বিক্রি হচ্ছে। এটি বেজেল লেস ডিজাইন এবং ডলবি অডিও ফিচার সাপোর্ট করে।
হিসেন্স কোম্পানি 43 ইঞ্চি টিভি Amazon সাইটে মাত্র 19,999 টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানি এতে 500 টাকার কুপন অফার করছে যার পরে এর দাম কমে 19499 টাকা হয় যাবে। এটি একটি ফুল এইচডি স্মার্ট QLED Google TV। এতে 30W স্পিকার আউটপুট, ডলবি অডিও মতো ফিচার অফার করে।