ভোডাফোন তাদের কিছু গ্রাহককে ফ্রি নেটপ্লিক্সের সাবস্ক্রিপশান দিচ্ছে

HIGHLIGHTS

এই অফারটি শুধু কিছু বাছাই করা রেড পোস্টপেড সাবস্ক্রাইবারদের জন্য পাওয়া যাচ্ছে

ভোডাফোন তাদের কিছু গ্রাহককে ফ্রি নেটপ্লিক্সের সাবস্ক্রিপশান দিচ্ছে

ভোডাফোন এবার বাজারে একটি নতুন অফার নিয়ে এসেছে। আসলে নিজেদের এই নতুন অফারে ভোডাফোন তাদের কিছু বাছাই করা পোস্টপেড ইউজার্সদের নেটপ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশান দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোন জানিয়েছে যে, এই অফারটি সেই সমস্ত রেড ইউজার্সরা পাবেন যারা Rs. 1299 বা তার থেকে বেশি মূল্যের প্ল্যান ব্যবহার করেন। এই সমস্ত ইউজার্সরা এক বছরের জন্য নেটপ্লিক্সের সাবস্ক্রিপশান ফ্রি পাবে।

আপনাদের বলে রাখি যে, ভোডাফোনের রেড পোস্টপেড প্ল্যান শুরু হয় Rs. 499 থেকে। ভোডাফোনের ওয়েবসাইটে ও এই বিষয়ের সত্যতা জানানও হয়েছে যে, রেড পোস্টপেড ইউজার্সরা কোম্পানির এই অফারটি পাওয়া যোগ্য।

ভোডাফোনের এই Rs. 1299 মূল্যের প্ল্যানে রেড পোস্টপেট প্ল্যানে ভোডাফোনের নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোমিং, 100টি টেক্সট মেসেজ, 20GB ডাটা পাওয়া যায়।

সোর্সঃ 

Aparajita Maitra

Aparajita Maitra