Vodafone introduced 2 new prepaid plans with free Netflix
ভারতের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) তার গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন রিচার্জ নিয়ে আসে। আপনি যদি Vi Prepaid Plan ইউজার হন, সস্তায় রিচার্জ খুঁজছেন, তবে কোম্পানির কাছে একাধিক অপশন রয়েছে।
এই খবরে আমরা ভোডাফোন আইডিয়ার একটি দুর্দান্ত প্রিপেইড রিচার্জ সম্পর্কে কথা বলব যা এক বছরের ভ্যালিডিটির সাথে আসে।
আরও পড়ুন: মাত্র 169 টাকা খরচে আনলিমিটেড কলিং, ডেটা সহ OTT সাবস্ক্রিপশন, সবই মিলবে এই নতুন Prepaid Plan-এ
ভোডাফোন আইডিয়ার কাছে 1799 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। তবে বলে দি যে এটি কোনো নতুন প্ল্যান নয়। কোম্পানির পোর্টফলিওতে এই প্ল্যান আগে থেকেই লিস্ট করা রয়েছে।
সুবিধার কথা বললে, গ্রাহকরা এতে 24 জিবি ডেটা পাবেন। এতে ভ্যালিডিটি হিসেবে 365 দিনের সুবিধা দেওয়া হয়ে। যার মানে এই প্রিপেইড রিচার্জটি এক বছর পর্যন্ত চলবে।
এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 3600 SMS সুবিধাও পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে, আপনি এক বছরের জন্য Vi Movies & TV-এর সাবস্ক্রিপশন পাবেন।
এই রিচার্জ প্ল্যানটি সেই ইউজারদের জন্য আনা হয়েছে, যারা কম ডেটা ব্যবহার করেন। এছাড়া এটি আপনার মোবাইল সিমটি এক বছরের জন্য এক্টিভ রাখতে কাজে আসবে।