এবার ফ্রিতে 70 GB, 4G ডাটা দিচ্ছে ভোডাফোন
By
Aparajita Maitra |
Updated on 25-Jul-2017
HIGHLIGHTS
এই অফারে ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধাও থাকবে
আরও একবার নতুন এক অফার নিয়ে হাজির হল টেলিকম কোম্পানি ভোডাফোন। ভোডাফোনের এই অফারে বলা হয়েছে যে ভোডাফোন গ্রাহকরা 70 GB, 4G ডাটা পাবে।
Survey✅ Thank you for completing the survey!
আরও ভাল ডিলস এখানে দেখুন
মনে করা হচ্ছে এটি জিওর ফ্রি ডাটা আর আনলিমিটেড কলিং এর অফারের ফল। মানে জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও একবার নতুন অফার দিচ্ছে ভোডাফোন।
ভোডাফোনের এই অফারটির বৈধতা 70 দিনের জন্য। মানে ভোডাফোনের গ্রাহকরা প্রতিদিন ১ GB, 4G ডাটা পাচ্ছে। এই অফারটির দাম ২৪৪ টাকা। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এর সুবিধাও।
আপনাদের বলে রাখি যে যেদিন থেকে রিলায়েন্স জিও আর তার 4G পরিষেবা এসেছে সেইদিন থেকেই ভারতীয় টেলিকম বাজারে একটি হৈচৈ পরে আছে। আর জিওর সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে আর নিজেদের গ্রাহক নিজেদের কাছে ধরে রাখতে অন্যন্য টেলিকম কোম্পানি গুলিও একের পর এক সস্তার অফার নিয়ে আসছে।
সোর্সঃ