ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় Claude AI এবং Spotify প্ল্যাটফর্ম ডাউন

ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় Claude AI এবং Spotify প্ল্যাটফর্ম ডাউন

Claude and Spotify Down: অ্যানথ্রপিক-এর এআই অ্যাসিস্ট্যান্ট Claude ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে না। Downdetector-এর তথ্য অনুযায়ী Spotify এবং অ্যান্থ্রোপিকের Claude সাময়িকভাবে ডাউন রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী এই দুটি পরিষেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ব্যবহারকারীরা এই এআই মডেলের সাথে চ্যাট করার সময় সমস্যার কথা জানাচ্ছেন এবং Claude Code ব্যবহারে জটিলতা লক্ষ্য করছেন। এছাড়া কেউ কেউ অ্যাপ সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হচ্ছেন। ক্লাউডের এই সমস্যা আজ 29 সেপ্টেম্বর সন্ধ্যা 8টার কাছাকাছি দেখা গেছে।

আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম ফিচার সহ Galaxy 5G স্মার্টফোন

ব্যবহারকারীরা Claude.ai (ওয়েব, মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ), Claude Code ও Claude Cowork ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন। সার্ভারে অতিরিক্ত ত্রুটির হার, লগইন করতে সমস্যা, অথেন্টিকেশন ফেইল, এবং বার্তা লোড বা পাঠানোর সময় ত্রুটি দেখা দিচ্ছে।

Anthropic Claude ডাউন

ক্লাউড এআই এর মোবাইল অ্যাপ, Claude Chat ওয়েব ইন্টারফেস এবং ডেভেলপারদের জন্য Claude Code-এ ব্যাপক ত্রুটি দেখা যাচ্ছে। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারছেন না। প্রায় 11000 এর বেশি ব্যবহারকারী এই বিষয়ে রিপোর্ট করেছেন।

Anthropic তাদের অফিসিয়াল স্ট্যাটাস পেজে নিশ্চিত করেছে যে তারা পুরো Claude ইকোসিস্টেমের এই ত্রুটিগুলো তদন্ত করে দেখছে।

Spotify ডাউন

বিশ্বব্যাপী 17000-এরও বেশি ব্যবহারকারী স্পটিফাই ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। গান বা পডকাস্ট স্ট্রিম করতে গিয়ে অ্যাপ ও ওয়েব সংস্করণে লগইন করতে তৈরি হচ্ছে। স্পটিফাই তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছে যে তারা এই সমস্যা সম্পর্কে অবগত এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করছে।

পরিষেবা দুটি ব্যাক-এন্ডের সমস্যার কারণে ডাউন রয়েছে, তাই ব্যবহারকারীদের আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কোম্পানি দুটি দ্রুত এই সমস্যা সমাধানের কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: সোজা 8000 টাকা ছাড় 7000mAh ব্যাটারি সহ realme 5G স্মার্টফোনে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile