Jio এবং Airtel কে টেক্কা দেবে Vodafone Idea এর নতুন প্ল্যান, আনলিমিটেড কলিং সহ বিনামূল্যে ডেটা

HIGHLIGHTS

Vodafone-idea গ্রাহকদের জন্য কিছু নতুন প্ল্যান চালু করেছে

Vi-এর এই প্ল্যানে, ইউজাররা 24-ঘন্টার ভ্যালিডিটি পাবেন যেখানে ইউজাররা আনলিমিটেড ইন্টারন্যাশনাল কল এবং ডেটা ব্যবহার করতে পারবেন

Vi International Roaming Pack প্ল্যানের দাম 599 টাকা থেকে 5,999 টাকা পর্যন্ত

Jio এবং Airtel কে টেক্কা দেবে Vodafone Idea এর নতুন প্ল্যান, আনলিমিটেড কলিং সহ বিনামূল্যে ডেটা

Vodafone-idea গ্রাহকদের জন্য কিছু নতুন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি বিশেষভাবে এমন ইউজারদের জন্য আনা হয়েছে, যারা বিদেশ ট্রেভল করেন। এই প্ল্যানগুলি কোম্পানির ইন্টারন্যাশনাল আনলিমিটেড রোমিং প্যাক (Vi International Roaming Pack)। প্ল্যানের দাম 599 টাকা থেকে 5,999 টাকা পর্যন্ত। চলুন প্ল্যানের ডিটেল জেনে নেওয়া যাক…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

599 টাকার ইন্টারন্যাশনাল প্ল্যান

Vi-এর এই প্ল্যানে, ইউজাররা 24-ঘন্টার ভ্যালিডিটি পাবেন যেখানে ইউজাররা আনলিমিটেড ইন্টারন্যাশনাল কল এবং ডেটা ব্যবহার করতে পারবেন। Vi-এর এই প্ল্যানটি 24×7 নেওয়া যেতে পারে। কিন্তু বিদেশে যাওয়ার আগে Vi-এর ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যান আপডেট করতে হবে।

Vodafone idea

28 দিনের ইন্টারন্যাশনাল প্ল্যান

Vi সংস্থা 24-ঘন্টার প্ল্যানে ছাড়াও আরও অনেক প্ল্যানেও বদল করেছে। এই প্ল্যানগুলিতে, Vi একটি 28 দিনের প্ল্যানও চালু করেছে যার দাম 5,999 টাকা। 28 দিনের ভ্যালিডিটির সাথে এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটা পাওয়া যাবে।

Vi সংস্থা 81টি দেশে রোমিং সার্ভিস অফার করছে। আপনি যদি Vi-এর ইন্টারন্যাশনাল প্ল্যানটি বেছে নেন, তাহলে আপনি UAE, UK, US, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং ব্রাজিলের মতো দেশে যাত্রার জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানের সুবিধা পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo