এবার বাড়িতে বসেই পান রিলায়েন্স জিওর 4G সিম আর জিওফাই ডিভাইস
By
Aparajita Maitra |
Updated on 27-Jun-2017
HIGHLIGHTS
রিলায়েন্স জিও জিওফাই রাউটারের হোম ডেলিভারি 90 মিনিটে করছে
গত বছর লঞ্চ হওয়ার পর থেকেই রিলায়েন্স জিও অন্যান্য টেলিকম অপারেটারদের করা প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। প্রথমে জিও ফ্রিতে ডাটা আর কলিং এর সুবিধা দিয়েছিল, এর পরে জিও তাদের অনেক সস্তা প্ল্যান নিয়ে এসে তাদের ইউজার্সদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে চলেছে।
Survey✅ Thank you for completing the survey!
জিও এবার 600’র অধিক শহরে জিও সিম ফ্রিতে হোম ডেলিভারি করছে। এর সঙ্গে কোম্পানি জিওফাই ডিভাইসটি 90 মিনিটে আপনার বাড়িতে ডেলিভারি করার দাবি জানিয়েছে।
জিওর 4G সিম বাড়িতে বসে পেতে গেলে ইউজার্সদের জিওর ওয়েবসাইটে গিয়ে অ্যাপলাই করতে হবে। নিজেদের পিন কোড দিয়ে দেখতে হবে যে সেই অঞ্চলে জিও সিমের ডেলিভারি হয়কিনা। যদি সেই অঞ্চলে সিম ডেলিভারি অপশন থাকে তবে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে। এবার আপনি আপনার ইমেল আইডিতে আপনি একটি ইনভিটেশান পাবেন, যার মাধ্যমে আপনি এই ফ্রি পরিষেবাটি বাড়িতে বসে পাওয়ার আবেদন করতে পারবেন।