Jio আনল 15 টাকার দুর্দান্ত প্ল্যান, মিলবে আনলিমিটেড 5G সুবিধা, Airtel-Vodafone Idea এর হাওয়া টাইট
দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা Jio দিওয়ালির আগেই নিয়ে হাজির হয়েছে দারুন অফার। রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য একটি নতুন সস্তা অ্যাড-অন ডেটা প্যাক চালু করেছে। আসলে, কোম্পানির এই প্যাকের দাম মাত্র 15 টাকা, যেখানে গ্রাহকরা 24 ঘণ্টার জন্য আনলিমিটেড 5জি ডেটা পাবেন। এই প্ল্যানটি আজ, 5 নভেম্বর থেকে প্রিপেইড গ্রাহকরা কিনতে পারবেন।
এর বিশেষত্ব হলো, এই প্যাকের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘ ভ্যালিডিটির দামী ডেটা বুস্টার রিচার্জ প্ল্যান কেনার প্রয়োজন হবে না। কোনো গ্রাহকের যদি একদিনের জন্য বেশি ইন্টারনেটের প্রয়োজন হয়, তবে এই প্যাকটি খুবই কাজে আসবে।এছাড়াও, এটি অতিরিক্ত 200MB 4G ডেটাও অফার করে। চলুন এই প্ল্যানটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক…
24 ঘন্টা পর্যন্ত মিলবে Jio এর Unlimited 5G ডেটা
জিওর এই বিশেষ 15 টাকার ডেটা বুস্টার প্ল্যানটি কোম্পানি তার ওয়েবসাইটে Data Packs হিসেবে যোগ করেছে। প্ল্যানের ভ্যালিডিটি 24 ঘন্টা। এতে কোম্পানির স্ট্যান্ডঅ্যালোন (SA) 5জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। গ্রাহকরা হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করে 4K ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং বড় ফাইল ডাউনলোড করার মতো কাজ সহজে করতে পারবেন।
এছাড়াও, গ্রাহকরা ক্লাউড ব্যাকআপ, সফটওয়্যার আপডেট এবং বড় মিডিয়া ফাইল স্থানান্তরের জন্য হাই-স্পিড কানেক্টিভিটির সুবিধা নিতে পারবেন। শুধু তাই নয়, এই প্যাকটি গ্রাহকদের মোবাইল হটস্পট ব্যবহার করে ল্যাপটপ ও ট্যাবলেটের মতো অন্যান্য ডিভাইসেও ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাওয়া যাবে। সুতরাং, যাদের অফিসের কাজ, ভিডিও কনফারেন্সিং বা হঠাৎ বেশি ডেটার প্রয়োজন হয়, তাদের জন্য এই প্যাকটি ভাল বিকল্প হতে পারে।
জিওর নতুন 15 টাকার প্ল্যানটি 5 নভেম্বর থেকে MyJio অ্যাপ, কোম্পানির ওয়েবসাইট এবং থার্ড-পার্টি রিচার্জ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তবে, আনলিমিটেড 5জি ডেটার সুবিধা পেতে হলে আপনার একটি 5জি সক্ষম ফোন থাকতে হবে। এছাড়াও, গ্রাহককে জিও ট্রু 5জি নেটওয়ার্ক কভারেজ রয়েছে এমন এলাকায় থাকতে হবে এবং তার নম্বরে একটি এক্টিভ বেস প্রিপেইড প্ল্যান চালু থাকতে হবে।