Jio Prime মেম্বারশিপ আবার হল লঞ্চ, 1 বছর পর্যন্ত মিলবে সস্তায় রিচার্জ প্ল্যান সাথে ক্যাশব্যাকও

Jio Prime মেম্বারশিপ আবার হল লঞ্চ, 1 বছর পর্যন্ত মিলবে সস্তায় রিচার্জ প্ল্যান সাথে ক্যাশব্যাকও

Jio Prime Membership আবারও নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। দেশের বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে তারা এই মেম্বারশিপ প্ল্যানটি ফিরিয়ে এনেছে, যা গ্রাহকদের বিশেষ সুবিধা অফার করে। জিও গ্রাহকরা নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন। যার মানে হলো, রিচার্জের দাম বাড়লেও গ্রাহকরা পুরনো দামেই রিচার্জ চালিয়ে যেতে পারবেন। এছাড়া, জিওর নতুন প্রোডাক্ট এবং পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রাইম গ্রাহকদের প্রথম চান্স দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক জিও প্রাইম মেম্বারশিপের খরচ কত এবং কীভাবে মেম্বারশিপ নেওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

300 টাকায় Jio Prime membership

গ্রাহকদের জন্য জিও প্রাইম মেম্বারশিপ আবারও শুরু করা হয়েছে। জিও গ্রাহকরা 300 টাকা ফি দিয়ে এই মেম্বারশিপ নিতে পারেন। এটি ওয়ান-টাইম পেমেন্ট হবে যা বর্তমান প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এবং নতুন জিও গ্রাহকরা নিতে পারবেন। এই অফারটি অন্য টেলিকম অপারেটরের গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। তবে অন্য অপারেটরের গ্রাহকরা তাদের সিম জিও তে পোর্ট করিয়ে নিলে এই মেম্বারশিপ পেতে পারেন।

আরও পড়ুন: Moto G Max নাকি Redmi Note 17 নাকি OnePlus Nord CE 6 Lite: ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সহ দামের তুলনা

Reliance Jio has relaunched Jio Prime Membership

জিও প্রাইম গ্রাহকরা কী কী বিশেষ সুবিধা পাবেন?

যারা জিও প্রাইম মেম্বারশিপ সুবিধা নেবেন, কোম্পানি তাদের বিশেষ কিছু সুবিধা অফার করে। বর্তমান সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকের জন্যই এটি পাওয়া যাবে। এই মেম্বারশিপ থাকলে রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও জিও প্রাইম গ্রাহকরা একই দামে নিতে পারেন। কোম্পানি যদি দাম বাড়ায়ও, তবুও প্রাইম গ্রাহকরা পুরনো দামেই সেই প্যাকগুলো পাবেন। পাশাপাশি গ্রাহকরা ক্যাশব্যাক এর পাশাপাশি বাকি এক্সক্লুসিভ সুবিধাও পাবেন।

মেম্বারশিপের ভ্যালিডিটি কতদিনের?

কোম্পানি জানিয়েছে যে, জিও প্রাইম প্ল্যানটি গ্রাহকদের এক বছরের জন্য সুবিধা অফার করে। এতে বছরভর অর্থাৎ 2027 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত এর সুবিধা পাওয়া যাবে। যার মানে এক বছরের মধ্যে কোম্পানি যদি রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়, তবুও প্রাইম মেম্বরদের কোনো অতিরিক্ত খরচ না করেই পুরনো দামে রিচার্জ করতে পারবেন। গ্রাহকরা 300 টাকার একটি ক্যাশব্যাক ভাউচারও পাবেন, যা জিও-হোম বা জিও-পিসি কানেকশন নেওয়ার সময় ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ ভারতে শীঘ্রই আসছে Realme এর শক্তিশালী স্মার্টফোন, থাকবে 80W ফাস্ট চার্জিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile