Jio vs BSNL: সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ কার, কে দিচ্ছে বেশি সুবিধা, রিচার্জ করার আগে জেনে নিন সমস্ত কিছু
Jio vs BSNL: প্রাইভেট টেলিকম কোম্পানি জুলাই 2024 সালে মোবাইল ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছিল। তবে সরকারী টেলিকম কোম্পানি তার রিচার্জ প্ল্যানে কোনো বদল করেনি। Jio, Airtel এবং Vodafone Idea প্ল্যানের দাম বাড়াড কারণে বিএসএনএল এর লাভ হয়েছে। বেশিরভাগ মোবাইল গ্রাহকরা রিচার্জ প্ল্যানের দাম বাড়ার কারণে ভারত সঞ্চার নিগম লিমিটেড এ তাদের সিম পোর্ট করিয়ে নিয়েছে। জিও এবং এয়ারটেল এর তুলনায় বিএসএনএল এর কাছে অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে।
এই খবরে আমরা জিও এবং বিএসএনএল এর সেই প্রিপেইড প্ল্যানের বিষয় বলবো যা এক মাসের ভ্যালিডিটি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক জিও নাকি এয়ারটেল এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান কোনটি।
Jio এর মাসিক রিচার্জ প্ল্যানের তালিকা
249 টাকার জিও এর মাসিক রিচার্জ প্ল্যান
জিওর সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান 249 টাকার আসে। এতে মোট 28 জিবি ডেটা পাওয়া যাবে, যা প্রতিদিন 1 জিবি ডেটা হয়। এছাড়া কোম্পানি এতে আনলিমিটেড কলিং সুবিধা অফার করছে। এর সাথে কোম্পানি এতে প্রতিদিন 100 SMS দেওয়া হয়।
299 টাকার জিও এর মাসিক রিচার্জ প্ল্যান
কোম্পানি এই রিচার্জ প্ল্যানে মোট 28 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা হিসেবে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং 100 এসএমএস সুবিধা থাকছে।
BSNL এর সস্তা মাসিক রিচার্জ প্ল্যানের তালিকা
139 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর মাসিক রিচার্জ প্ল্যানের দাম 139 টাকা। এতে 28 দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। ডেটার সাথে থাকছে আনলিমিটেড কলিং সুবিধা।
147 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান
কোম্পানি এতে 30 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং যেকোনো নেটওয়ার্কে করা যাবে। এছাড়া এতে মোট 10 জিবি ডেটা দেওয়া হয়।
187 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান
এছাড়া 187 টাকারও একটি রিচার্জ রয়েছে বিএসএনএল এর কাছে। এতে 28 দিনের ভ্যালিডিটিতে ভয়েস কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা, 100 SMS প্রতিদিন সাথে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে।