টেলিকম কোম্পানিরা আজকাল প্রিপেইড মোবাইল গ্রাহকদের জন্য বিভিন্ন দামের অনেক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। কেউ গ্রাহক 28 দিনের প্ল্যান চায়, অন্যদিকে কেউ এক বছরের রিচার্জ পছন্দ করে। কম দামে 199 টাকার রিচার্জ প্ল্যান বেশ জনপ্রিয়। রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vi) মতো তিনটি কোম্পানি 199 টাকার প্ল্যান অফার করে। তবে কোন কোম্পানির প্ল্যানে বেশি সুবিধা দেওয়া হচ্ছে তা দেখা বাকি। আজ আমরা এই প্ল্যানের অফার এবং সুবিধাগুলি বিস্তারিত জানাবো।
জিওর 199 টাকার প্ল্যানে ব্য়বহারকারীরা প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। এছাড়াও, জিও নেটওয়ার্ক থেকে জিও আনলিমিটেড কলিং এবং নন-জিও নেটওয়ার্কে কল করার জন্য় 1000 মিনিট দেওয়া হবে। এই প্ল্য়ানের আওতায় ব্য়বহারকারীরা বিনামূল্য়ে 100SMS ফ্রি পাবেন। শুধু এইটাই নয়, সংস্থাটি এই প্ল্যানে Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশনও দেবে। বলে দি যে এই প্ল্য়ানের মেয়াদ 28 দিন।
এয়ারটেলের 199 টাকায় এই প্ল্য়ানে প্রতিদিন 1GB ডেটা পাওয়া যাবে। এর সাথে, সমস্ত নেটওয়ার্কে লোকল এসটিডি এবং রোমিং কল আনলিমিটেড সুবিধা পাওয়া যাবে। এই প্ল্য়ানে কোনও রকমের FUP লিমিট নেই। এছাড়াও, ব্য়বহারকারীরা প্রতিদিন বিনামূল্য়ে 100 SMS পাবে। এই প্ল্য়ানের বৈধতা 24 দিনের জন্য রাখা হয়েছে।
ভোডাফোনের 199 টাকার এই প্ল্য়ানে প্রতিদিন 1GB ডেটা পাওয়া যাচ্ছে। এর সাথে, কোনো নেটওয়ার্কে কল করার জন্য় আনলিমিটেড মিনিট দেওয়া হবে। এর পাশাপাশি লোকল, এসটিডি এবং রোমিং কলগুলি সম্পূর্ন ফ্রি। এই প্ল্য়ানে আপনি পাবেন প্রতিদিন ফ্রি 100 SMS। এছাড়া এই প্যাকটিতে সংস্থাটি এক বছরের জন্য Vodafone Play এবং ZEE5 ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল্য়ানের বৈধতা 24 দিনের।