Jio এবং Airtel ভারতে দুটি জনপ্রিয় টেলিকম অপারেটার, যা গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। একই ভাবে জিও এবং এয়ারটেল এর কাছে 349 টাকা দামের রিচার্জ প্ল্যান রয়েছে। তবে, যদিও এই প্রিপেইড প্ল্যান দুটির দাম একই, তবুও গ্রাহকদের জন্য এগুলি যে বাড়তি সুবিধা বা ‘ভ্যালু’ অফার করে, তা বেশ আলাদা। 349 টাকার প্ল্যানে পাওয়া প্রতিদিন ডেটা লিমিট, আনলিমিটেড কলিং এবং প্ল্যানের ভ্যালিডিটি, এই সুবিধাগুলির ক্ষেত্রে প্ল্যান দুটির সুবিধা হুবহু এক।
কিন্তু প্ল্যান দুটির মধ্যে মূল পার্থক্যটি এতে পাওয়া বাকি সুবিধাগুলি। প্ল্যানের সাথে বাড়তি OTT কনটেন্ট দিয়ে জিও এবং এয়ারটেল গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। এই খবরে আমরা জিও এবং এয়ারটেলের 349 টাকার এই প্ল্যানের তুলনা করবো এবং দুটিতে পাওয়া সুবিধার বিষয় জানাবো।
আরও পড়ুন: অ্যামাজন সস্তা হল Motorola এর প্রিমিয়াম 5G স্মার্টফোন, 165Hz AMOLED ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ প্রসেসর
জিওর 349 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। কোম্পানি এতে ডেটার ক্ষেত্রে 2 জিবি ডেটা প্রতিদিন অফার করছে। সেই হিসেবে এই পুরো ভ্যালিডিটিতে মোট 56 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড টকটাইম এবং 100 SMS প্রতিদিন দেওয়া হয় গ্রাহকদের।
এছাড়া কোম্পানি এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। এতে তিন মাসের জন্য বিনামূল্যে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং 50 জিবি JioAI ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া থাকছে 18 মাসের গুগল জেমিনি প্রো প্ল্যান, যার আসল দাম 35,100 টাকা, তবে এটি ফ্রি দিচ্ছে জিও। এই অফারে 5000 জিবি ক্লাউড স্টোরেজ এবং ‘Nano Banana’ এর মতো বিভিন্ন AI ফিচার সুবিধা পাওয়া যাবে।
এয়ারটেল এর 349 টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা হিসেবে মোট 42 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়। এর সাথে গ্রাহকদের 5G ডেটাও দেওয়া হয়। অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল এর পাশাপাশি, এতে JioHotstar অ্যাপের সাবস্ক্রিপশন, আনলিমিটেড 4G ও 5G ডেটা পরিষেবা পাওয়া যায়। সেই সাথে রয়েছে Adobe Express Premium এবং ‘The Safe Network’-এর মাধ্যমে স্প্যাম ফিল্টারিং-এর মতো বাড়তি সুবিধাগুলোও।
আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন Voltas এর 1.5 টন সহ Split AC, জানুন কোথায় পাবেন এত সস্তায়
আপনার বেশি ডেটা প্রয়োজন হয় তবে জিও প্রিপেইড প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে। তবে কোন প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য, সেরা আপনার ব্যক্তিগত প্রয়োজন ও চাহিদার ওপর নির্ভর করছে।