7 মাসের ভ্যালিডিটির সঙ্গে আসছে জিওর সবথেকে সস্তা প্ল্যান

HIGHLIGHTS

এই প্ল্যানে জিও প্রাইম ইউজার্সরা 380GB ডাটা পাচ্ছে

গত বছর সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও তাদের 4G পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছিল। সেই সময় থেকেই ভারতীয় টেলিকম বাজারে একটা হৈচৈ পরে গেছিল। সম্প্রতি কোম্পানি তাদের খুব সস্তার 4G VoLTE ফিচারফোন লঞ্চ করেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

আমরা আপনাদের রিলায়েন্স জিওর একটি সস্তা প্ল্যানের কথা বলব। জিওর এই প্ল্যানটি আপনি 7 মাসের (210 দিন) ভ্যালিডিটির সঙ্গে পাবেন। এই প্ল্যানটি তাদের জন্য ভাল যারা বার বার রিচার্জ করাবার সময় পায়না।

7 মাস (210 দিনের) ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানে ইউজারদের Rs. 4,999 দিতে হবে। এই প্ল্যানটি 210 দিনের ভ্যালিডিটির সঙ্গে ইউজার্সকে আনলিমিটেড কলিং, রোমিং এর সুবিধা দেয়। এই প্ল্যানে প্রাইম ইউজাররা 380GB ডাটা পাবে। এতে প্রতিদিন আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এতে কোন ডেলি লিমিট নেই। এছাড়া এতে জিও অ্যাপের সুবিধাও পাওয়া যায়। 

Connect On :