Jio vs Airtel Rs 349 রিচার্জ প্ল্যান: একই দামের দুটি প্ল্যান, জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা

HIGHLIGHTS

Reliance Jio এবং Bharti Airtel দুটিই কোম্পানি তাদের গ্রাহকদের জন্য 349 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে

টেলিকম কোম্পানিরা নির্দিষ্ট ভ্যালিডিটি পাশাপাশি গ্রাহকদের জন্য Unlimited 5G ডেটা সুবিধা অফার করে

দুটি কোম্পানিই 5জি নেটওয়ার্ক এবং 28 দিনের ভ্যালিডিটি অফার করছে, তবে প্রশ্ন উঠছে যে কোন প্ল্যানটি বেশি ভালো?

Reliance Jio এবং Bharti Airtel ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানি। এয়ারটেল এবং জিও দুটিই কোম্পানি তাদের গ্রাহকদের জন্য 349 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। টেলিকম কোম্পানিরা নির্দিষ্ট ভ্যালিডিটি পাশাপাশি গ্রাহকদের জন্য Unlimited 5G ডেটা সুবিধা অফার করে। এই প্ল্যানের সাথে OTT সুবিধাও থাকছে। জিও এবং এয়ারটেল দুটি কোম্পানির 349 টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। যেহেতু দুটি কোম্পানিই 5জি নেটওয়ার্ক এবং 28 দিনের ভ্যালিডিটি অফার করছে, তবে প্রশ্ন উঠছে যে কোন প্ল্যানটি বেশি ভালো? বিষয়টি বোঝার জন্য আসুন প্রতিটি প্ল্যানের সুবিধাগুলো দেখে নেওয়া যাক।

Reliance Jio vs Airtel Rs 349 Recharge Plan benefits

রিলায়েন্স জিওর 349 টাকার প্ল্যান

জিও তাদের 349 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 2 জিবি ডেটা অফার করে। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে 28 দিনের ভ্যালিডিটি। এছাড়া কোম্পানি দিচ্ছে বিশেষ জিও বেনিফিটস, যেখানে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং 50 জিবি ফ্রি জিওএআই ক্লাউড ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: শুরু হল Flipkart BBD Early Bird সেল, মাত্র 8999 টাকায় মিলছে 6000mAh ব্যাটারি স্মার্টফোন

Jio rs 349

গ্রাহকরা 35,100 টাকা দামের 18 মাসের Google Gemini AI Pro প্ল্যানের সাবস্ক্রিপশনও পাবেন। যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5জি ডেটার সুবিধাও রয়েছে। Google Gemini AI Pro প্ল্যান চালু রাখতে গ্রাহকদের নিয়মিতভাবে 349 টাকা বা তার বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে।

এয়ারটেল এর 349 টাকার রিচার্জ প্ল্যান

ভারতী এয়ারটেল তাদের 349 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 এসএমএস এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করে। এই প্ল্যানেও গ্রাহকদের জন্য আনলিমিটেড 5জি ডেটার সুবিধা রয়েছে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন দেওয়া হয়।

এর অতিরিক্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে 4000 টাকা দামের Adobe Express Premium এর 12 মাসের সাবস্ক্রিপশন। বলে দি যে, আনলিমিটেড 5জি ডেটার অফারটি প্রতি 30 দিনে 300 জিবি ব্যবহারের সীমার ঠিক করা। এছাড়া, এই প্ল্যানে অ্যাপল মিউজিক এর সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: 7000 টাকা সস্তায় কেনা যাবে 6000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন

কোন প্ল্যানটি ভালো জিও নাকি এয়ারটেল ?

প্রথম দেখায় দুটি প্ল্যানই প্রায় একই সুবিধা অফার করে, কিন্তু আসলে জিওর প্ল্যানের সুবিধা অনেক বেশি। জিওর প্ল্যান প্রতিদিন বেশি ডেটা পাওয়া যায় এবং এতে Google AI Pro-এর মতো গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, যা দামের বিচারে অন্য সব সুবিধাকে অনেক পেছনে ফেলে দেয়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :