2 মাসের বৈধতা যুক্ত এই প্ল্যানটি হবে জিওর সবথেকে সস্তা প্ল্যান

HIGHLIGHTS

এতে একদিনে 1GB ডাটা পাওয়া যাবে

2 মাসের বৈধতা যুক্ত এই প্ল্যানটি হবে জিওর সবথেকে সস্তা প্ল্যান

রিলায়েন্স জিও গতবছর সেপ্টেম্বরে বাজারে তাদের 4G পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছিল। সেইসময় থেকে এখনও অব্দি ভারতীয় টেলিকম বাজারে বেশ হৈচৈ পরে আছে। রিলায়েন্স জিওর অফার আর প্ল্যানের ফলে বাজারের অন্যন্য টেলিকম কোম্পানিগুলিও একের পর এক সস্তার অফার নিয়ে আসছে। আর জিও প্রায় রোজই কোন না কোন অফার নিএ আসছে। আর কিছুদিন আগেই জিও তাদের সস্তার ফোন এনে আরও একবার চারদিকে হুলুস্থুলু ফেলে দিয়েছে। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন

আমরা আজ এখানে আপনাদের জিওর 2 মাসের (56দিনের) ভ্যালিডিটি যুক্ত সবথেকে সস্তা প্ল্যানের কথা বলব। এই প্ল্যানটির দাম Rs. 309। জিও এই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটির সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে 56GB ডাটা পাওয়া যাবে। এতে প্রতিদিন 56 দিন অব্দি 1GB 4G ডাটা পাওয়া যাবে। এর সঙ্গে এতে SMS আর জিও অ্যাপও ফ্রিতে পাওয়া যাবে।

আপনাদের এও বলে রাখি যে রিলায়েন্স জিও সম্প্রতি তাদের 4G VoLTE ফোনটি বাজারে নিয়ে এসেছে। এটি ইউজাররা ফ্রিতে পাবে, তবে সিকিউরিটি আপডেটের জন্য ইউজারকে Rs. 1500 দিতে হবে। যা কিছু দিন পরে ফেরত দেওয়া হবে।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo