রিলায়েন্স জিও নিয়ে এল একটি নতুন প্ল্যান, দাম Rs. 349

HIGHLIGHTS

এই প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ হবে

রিলায়েন্স জিও গত বছর সেপ্টেম্বরে তাদের 4G পরিষেবা অফিসিয়ালি লঞ্চ করেছিল। সেই সময় থেকে বাজারে একটা হুলুস্থুলু পরে আছে। রিলায়েন্স জিও বাজারে অবস্থিত অন্যান্য টেলিকম কোম্পানি গুলির জন্য প্রতিযোগিতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও বাজারে অনেক ভাল ভাল প্ল্যান নিয়ে আসছে। 

এসবের মধ্যেই রিলায়েন্স জিও আরও একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানের দাম Rs. 349 আর এতে 56 দিনে বৈধতা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এই প্ল্যানে 10+10GB 4G ডাটাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে কোন ডেলি লিমিট নেই।

এই প্ল্যানে লোকাল আর STD কল ফ্রি পাওয়া যাচ্ছে। আর জিও অ্যাপের সুবিধাও পাওয়া যাচ্ছে।

এর সঙ্গে জিও একটি নতুন প্ল্যান এনেছে যার দাম Rs. 399। এই নতুন প্ল্যানের বৈধতা 84 দিনের আর এতে ইউজার্সরা 84GB ডাটা পাবে।

এই অফারে ইউজার্সরা 1GB ডাটা প্রতিদিন পাবে। আর 1GB ডাটার পরে ইউজার্সরা 128kbps স্পিড পাবে। এর সঙ্গে ইউজার্সরা কল ফ্রি কলের সুবিধাও পাবে। আর সঙ্গে থাকছে ফ্রিতে জিও অ্যাপের সুবিধাও। 

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Connect On :