দীর্ঘ মেয়াদ সহ প্রতিদিন একগুচ্ছ ডেটা সহ একাধিক সুবিধা, মিলবে Jio এর এই দুটি রিচার্জ প্ল্যানে

আপনি যদি শুরুমাত্র 5G নেটওয়ার্ক বা ডেটার জন্য বেশি দামি রিচার্জ করাতে না চান, তবে কম বাজেটে দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানও রয়েছে। আসলে Jio এর কাছে 889 টাকার একটি প্রিপেইড প্ল্যান রয়েছে যা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ডেটা, কলিং এবং বাকি অতিরিত্ত সুবিধা দেওয়া হয়। বিশেষ জিনিস হল এই প্ল্যান এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যাদের 5G-র প্রয়োজন নেই, কিন্তু কম খরচে 4G কানেক্টিভিটি চান।

Jio এর 889 টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?

জিওর 889 টাকার প্রিপেইড প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। গ্রাহকরা প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর মতো সুবিধা পাবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টানেট স্পিড কমে 64kbps হয় যাবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই iQOO এর নতুন সস্তা 5G স্মার্টফোনের দাম লিক, 20 হাজার টাকার কম দামে মিলবে 6500mAh ব্যাটারি

এই প্ল্যানের বিশেষত্ব হলো এতে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়া, এতে 18 মাসের Google AI Pro সাবস্ক্রিপশনও পাওয়া যায়, যার মাধ্যমে Gemini Pro-এর মতো এআই (AI) ফিচারগুলো ব্যবহার করা সম্ভব। কোম্পানির মতে, এই সুবিধার দাম প্রায় 35,100 টাকা।

666 টাকার জিও এর বাজেট প্ল্যান

আপনার বাজেট যদি আরও কম হয়, তবে জিওর 666 টাকার প্রিপেইড প্ল্যানও বেছে নিতে পারেন। এতে 70 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস-এর সুবিধা থাকছে। এই প্ল্যানে 18 মাসের Google AI Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

তবে, এতে JioSaavn Pro-এর সুবিধা দেওয়া হয় না এবং প্ল্যানের ভ্যালিডিটি 889 টাকার প্ল্যানের তুলনায় 14 দিন কম।

কোন প্ল্যানটি বেশি সুবিধা দেয়?

যদি আপনি দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যান খুঁজছেন এবং ঘনঘন রিচার্জ করতে না চান, তবে 889 টাকার প্ল্যান বেশি কাজে আসতে পারে। অন্যদিকে, যদি সস্তা দামে ডেটা ও কলিং সুবিধা চাইছেন, তবে 666 টাকার প্ল্যানটিও একটি ভালো বিকল্প।

আরও পড়ুন: Motorola Edge 70 Max vs OnePlus 15R: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দাম সহ বাকি তুলনা

বলে দি যে, জিওর অনুযায়ী, যেসব প্ল্যানে প্রতিদিন 2 জিবির কম ডেটা দেওয়া হয়, সেগুলোতে 5G ব্যবহারের সুবিধা থাকে না। ফলে, এই দুটি প্ল্যানই শুধুমাত্র 4G নেটওয়ার্কে কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :