Jio vs Airtel vs Vodafone Idea: 3 মাস পর্যন্ত প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং সহ কোন রিচার্জ প্ল্যানে হবে বেস্ট চয়েজ
Airtel, Jio এবং Vodafone Idea এর প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যানের তুলনা করবো
ডেটার পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং এবং SMS সুবিধা রয়েছে
আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোনো প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে Airtel, Jio এবং Vodafone Idea মতো টেলিকম কোম্পানির কাছে রয়েছে একাধিক অপশন
আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোনো প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে Airtel, Jio এবং Vodafone Idea মতো টেলিকম কোম্পানির কাছে রয়েছে একাধিক অপশন। আজ আমরা এখানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যানের তুলনা করবো। এই তুলনা থেকে আমার জানতে পারবো যে কোন কোম্পানির রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে। ডেটার পাশাপাশি কোম্পানি এই রিচার্জ প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং এবং SMS সুবিধাও দিচ্ছে।
Airtel 899 টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল এর 899 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানে থাকছে আনলিমিটেড লোকল এবং এসটিডি ভয়েস কলিং সুবিধা। এছাড়া এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যান 84 দিনের ভ্যালিডিটি অফার করে। হাই স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। বাকি সুবিধা হিসেবে এতে ফ্রি হেলো টিউন্স দেওয়া হয়।
Jio এর 899 টাকার রিচার্জ প্ল্যান
জিওর 899 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়ে, যা মোট 126GB ডেটা হবে। এয়ারটেল রিচার্জ প্ল্যানের মতোই এই প্ল্যানেও আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে থাকছে 84 দিনের ভ্যালিডিটি। এছাড়া কোম্পানি এই প্ল্যানে অফার করছে JioSaavn Pro, Jio TV এবং JioCloud এর ফ্রি এক্সেস। ওটিটি সুবিধা হিসেবে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।
Vodafone Idea 899 টাকার রিচার্জ প্ল্যান
বাকি দুটি টেলিকম কোম্পানির মতো ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানেও প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা এবং আনলিমিটেড কলিং। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি দিচ্ছে 84 দিনের ভ্যালিডিটি। Vi Movies & TV এর ফ্রি সাবস্ক্রিপশন থাকছে অতিরিক্ত সুবিধা হিসেবে। এছাড়া রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা অফার করা হয়। হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।