Digit.in

Jio দিল গ্রাহকদের বার বার রিচার্জ থেকে মুক্তি! 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং ডেটা সহ একগুচ্ছ সুবিধা

Jio দিল গ্রাহকদের বার বার রিচার্জ থেকে মুক্তি! 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং ডেটা সহ একগুচ্ছ সুবিধা

Jio এর তালিকায় এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা আপনাকে প্রায় 100 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি দেবে। মোবাইল ইউজারদের ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে বাঁচাতে, জিও তাদের পোর্টফোলিওতে দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান অফার করে। জিওর তালিকায় আপনি 28 দিন, 56 দিন, 70 দিন, 72 দিন, 84 দিন, 90 দিন, পাশাপাশি 336 দিন এবং 365 দিনের রিচার্জ প্ল্যান রয়েছে।

জিও এখন তার ব্যবহারকারীদের জন্য দারুন অফার দিয়েছে। আপনি মাত্র একটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে 3 মাসের বেশি সময়ের জন্য ভ্যালিডিটি, ফ্রি কলিং, এবং ডেটার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

Jio এর সস্তা রিচার্জ প্ল্যান

জিও এর যেই ধামাকা রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম 999 টাকা। এই প্ল্যানে আপনি একবারে 98 দিনের রিচার্জ থেকে টেনশন ফ্রি হতে পারেন। সুবিধা হিসেবে এই প্ল্যানে 98 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং দেওয়া হয়।

Jio 999 recharge plan
Jio 999 recharge plan

আপনি যদি বেশি ডেটা ব্যবহার করেন তবে এটি সেরা রিচার্জ হতে পারে। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি গ্রাহকদের মোট 196 জিবি ডেটা অফার করছে। যার মানে এতে প্রতিদিন 2GB ডেটা অফার করা হয়। এছাড়া এই প্ল্যান ট্রু 5G ডেটা অফার সহ আসে। সাথে এতে আপনি 100 SMS প্রতিদিন দেওয়া হয়।

জিও এই 999 টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধাও অফার করে। জিও হোম কানেকশন কিনলে ব্যবহারকারীরা 2 মাসের বিনামূল্যে ট্রায়ালের সুবিধা পাবেন। এছাড়াও, গ্রাহকরা জিও টিভিতে 3 মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। আপনি যদি এই প্ল্যানটি বেছে নেন, তাহলে আপনি আজিও ওয়েবসাইট থেকে 1000 টাকা পর্যন্ত কেনাকাটায় 200 টাকা ছাড় পাবেন। এই প্ল্যানে জিও সাভন প্রো-এর 1 মাসের সাবস্ক্রিপশন এবং 50 জিবি জিও এআই ক্লাউড স্টোরেজও রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile