70 দিন পর্যন্ত প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, Jio দিচ্ছে সমস্ত সুবিধা একটি রিচার্জ প্ল্যানে

আপনি কি Jio SIM ব্যবহার করেন এবং এমন একটি রিচার্জ প্ল্যান খুঁজছেন, যা দীর্ঘ ভ্যালিডিটি সহ ডেটা, আনলিমিটেড কলিং এবং অতিরিক্ত AI সুবিধা থাকবে, তবে Jio এর 70 দিনের প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানির এই প্ল্যানের সাথে প্রতিদিনের ডেটা, আনলিমিটেড কলিং এর পাশাপাশি এতে Google Gemini Pro এর সাবস্ক্রিপশনও দেওয়া হয়ে। আসুন জিওর এই 70 দিনের প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

70 দিনের Jio এর এই রিচার্জ প্ল্যানের দাম কত

দামের কথা বললে, জিওর 70 দিনের রিচার্জ প্ল্যানের দাম 666 টাকা। যেই গ্রাহকরা বেশি ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি একটি ভাল বিকল্প। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিনের দেওয়া হয়ে। এতে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটা পাবেন। যার মানে পুরো ভ্যালিডিটিতে মোট 105 জিবি ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: মাত্র 18 হাজার টাকার খরচে 7000mAh এর ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন কেনার সুযোগ

তবে প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া কোম্পানি এতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুযোগও দিচ্ছে।

এছাড়া প্ল্যানে, আপনি প্রতিদিন 100 SMS সুবিধাও পাবেন। এছাড়া এন্টারটেনমেন্টের জন্য প্ল্যানে থাকছে JioTV এর এক্সেস, তবে ক্লাউড স্টোরেজের এর জন্য JioAICloud এর সুবিধাও থাকছে।

এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষ জিনিস হল, এতে 18 মাসের ফ্রি Google Gemini Pro এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়। কোম্পানি জানিয়েছে যে এই অফারের দাম প্রায় 35,100 টাকা। এই সুবিধার আওতায় এতে 5TB ক্লাউড স্টোরেজ সহ Google Gemini এর এডভান্স AI ফিচার এবং বাকি প্রিমিয়াম সুবিধাও দেওয়া হয়ে।

আরও পড়ুন: 15000 টাকার কম দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ Smart TV, প্রাইম ডে সেলের আজ শেষ দিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :