রিলায়েন্স জিও এফেক্টঃ আইডিয়া সেলুলার খুব তাড়াতাড়ি লঞ্চ করবে একটি সস্তার 4G স্মার্টফোন, দাম হবে Rs. 2,500

HIGHLIGHTS

সম্প্রতি জিও তাদের 4G ফিচার ফোন লঞ্চ করেছে, যা ফ্রিতে দেওয়া হচ্ছে

খুব তাড়াতাড়ি আইডিয়া সেলুলার বাজ্রে একটি খুব সস্তার 4G স্মার্টফোন নিয়ে আসবে। খবরটি যদি সত্যি হয় তবে আইডিয়ার এই স্মার্টফোনটির দাম Rs. 2,500 হবে আর কোম্পানি এই স্মার্টফোনটির মাধ্যমে জিওফোন কে টক্কর দিতে চলেছে। আইডিয়া সেলুলার এর একজন অফিসার এই খবরটি পিটিআই কে দিয়েছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

পাওয়া খবর অনুসারে এখনও এই ফোনটির দাম নির্দিষ্ট করা হয়নি। তবে এই স্মার্টফোনটি 4G সাপোর্ট করবে আর এর সম্ভাব্য দাম হবে Rs.2,500।

তবে সম্প্রতি সামনে আসা কিছু খবর অনুসারে, এয়ারটেলও তাড়াতাড়ি বাজারে একটি সস্তা 4G স্মার্টফোন নিয়ে আসতে পার।এ আপাতত এটি তৈরি করার ব্যাপারে কোম্পানি বেশ কিছু হ্যান্ডসেট তৈরির কোম্পানির সঙ্গে কথা বলছে।

আপনাদের বলে রাখি যে সম্প্রতি রিলায়েন্স জিও বাজারে তাদের 4G VoLTE ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই ফোনটি ফ্রিতে দিচ্ছে। তবে এই ফোনটির জন্য ইউজারকে Rs. 1500’র সিকিউরিটি দিতে হবে যা কিছু সময় পরে তারা ফেরত পেয়ে যাবে। জিওর এই ফিচার ফোনটির দাম জিওফোন রাখা হয়েছে।

সোর্সঃ 

Connect On :