Samsung Galaxy S25 FE 5G Phone gets massive discount on Flipkart before Big Billion Days sale 2026
আগামী 8 অক্টোবর থেকে শুরু হতে চলেছে Flipkart Big Billion Day Sale, যেখানে স্মার্টফোনের ওপর বিশাল ছাড় পাওয়া যাবে। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান সেল শুরু হওয়ার আগেই যদি নতুন ফোন কিনতে চান তবে Samsung Galaxy S25 FE 5G ফোন একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি অনেকটা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে 50 মেগাপিক্সেল, 4900mA ব্যাটারি এবং প্রসেসর হিসেবে Exynos 2400 ব্যবহার করা হয়েছে। আসুন স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের ডিল প্রাইস, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 54,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে গত বছর সেপ্টেম্বর মাসে গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা।
ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, গ্রাহকরা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্টে 2750 টাকা ছাড় পেতে পারেন। যার পরে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের দাম কমে 52,249 টাকা হয় যাবে। যার মানে সমস্ত অফার মিলয়ে লঞ্চ প্রাইস থেকে 7750 টাকা সস্তায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি।
আরও পড়ুন: ডেটা ছাড়াই সস্তার রিচার্জ প্ল্যান আনতে হবে Jio, Airtel, Vi এবং BSNL কে, TRAI এর নতুন নিয়ম
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে 36,300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1900 নিটস।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে কোম্পানির নিজস্ব Exynos 2400 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনে Generative Edit-এর মতো এআই-চালিত (AI-powered) এডিটিং টুল রয়েছে এবং এটি গুগলের Circle to Search, Gemini Live ও অন্যান্য AI সাপোর্ট করে। এছাড়াও, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: 5000 টাকা ছাড়ের সাথে আজ প্রথম সেল Redmi Note 17 Pro Max 5G ফোনের, রয়েছে 10000mAh ব্যাটারি
পাওয়ার ডিভাইসে 4900mAh ব্যাটারি রয়েছে, যা 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির সুবিধার মধ্যে রয়েছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS এবং একটি USB Type-C পোর্ট।