Claude down unable to authenticate error message pops up in App And code
Claude and Spotify Down: অ্যানথ্রপিক-এর এআই অ্যাসিস্ট্যান্ট Claude ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে না। Downdetector-এর তথ্য অনুযায়ী Spotify এবং অ্যান্থ্রোপিকের Claude সাময়িকভাবে ডাউন রয়েছে।
ব্যবহারকারীরা এই এআই মডেলের সাথে চ্যাট করার সময় সমস্যার কথা জানাচ্ছেন এবং Claude Code ব্যবহারে জটিলতা লক্ষ্য করছেন। এছাড়া কেউ কেউ অ্যাপ সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হচ্ছেন। ক্লাউডের এই সমস্যা আজ 29 সেপ্টেম্বর সন্ধ্যা 8টার কাছাকাছি দেখা গেছে।
ব্যবহারকারীরা Claude.ai (ওয়েব, মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ), Claude Code ও Claude Cowork ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন। সার্ভারে অতিরিক্ত ত্রুটির হার, লগইন করতে সমস্যা, অথেন্টিকেশন ফেইল, এবং বার্তা লোড বা পাঠানোর সময় ত্রুটি দেখা দিচ্ছে।
খবর আপডেট করা হচ্ছে…