আইডিয়ার এই নতুন রিচার্জটি ৮৪ দিনের জন্য বৈধ হবে আর এতে প্রতিদিন 1GB 3G ডাটা পাওয়া যাচ্ছে, এই রিচার্জে আনলিমিটেড লোকাল, এসটিডি আর রোমিং আউটগোয়িং কলের বেনিফিট পাওয়া যাচ্ছে
আইডিয়া তাদের দিল্লি- NCR জোনের জন্য ৫০৯ টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জে প্রতিদিন 1GB 3G ডাটা, আনলিমিটেড লোকাল, এসটিডি আর রোমিং এ আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাচ্ছে এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ। মনে রাখতে হবে যে ইউজার্স রোমিং এর সময় ইনকামিং কলের জন্য চার্জ দিতে হবে আর তারা 4G’র বদলে 3G স্পিড পাবে। যদি ইউজার্সরা মাই আইডিয়া অ্যাপের মাধ্যমে বা আইডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে এই রিচার্জটি করি তবে ইউজার্স রা এই অফারে ১০০টি ফ্রি জাতীয় এসএমএস আর ২৮ দিনের জন্য অতিরিক্ত 1GB ডাটাও পাবে।
Survey
✅ Thank you for completing the survey!
আইডিয়া ছারাও এয়ারটেল আর জিওও ৫০৯ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এয়ারটেলের ৫০৯ টাকার রিচার্জে প্রতিদিন 1GB 4G ডাটা, আনলিমিটেড লোকাল আর এসটিডি কল আর প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাচ্ছে আর এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ।