আজ ভারতে আসছে Redmi এর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি
Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi আজ 1 অক্টোবর ভারতে নতুন Redmi 17C 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রেডমি 17সি একটি বাজেট ফ্রেন্ডলি 5জি স্মার্টফোন হবে। কোম্পানি জানিয়েছে যে রেডমি 17সি ফোনে বড় 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং স্লিক ডিজাইন থাকবে। লঞ্চের আগেই রেডমি 17সি ফোনের একাধিক ফিচার প্রকাশ করে দিয়েছে কোম্পানি। আসুন রেডমি 17সি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyRedmi 17C 5G India Launch Amazon
ভারতে আজ পয়লা অক্টোবর দুপুর 12টায় লঞ্চ হবে রেডমি 17সি স্মার্টফোন। আপকামিং রেডমি 17সি ফোনটি Amazon সাইট থেকে বিক্রি করা হবে। পাশাপাশি এটি শাওমি সাইট থেকেও কেনা যাবে। ফোনটি তিনতি কালার কফি ব্রু, পার্পল ডন এবং ডার্ক নাইট অপশনে আসবে।
আরও পড়ুন: Jio Anniversary Offer: পুজোর আগেই ধামাকা, জিও আনল 1499 টাকায় 4G ফোন, সাথে 6 মাসের রিচার্জ বিনামূল্যে
The spotlight is ready, and the stage is set. Get ready to level up your style with the all-new #REDMI17C 5G.
— Redmi India (@RedmiIndia) September 30, 2026
Launching Tomorrow. Bring that unstoppable #MainCharacterEnergy.
Know More: https://t.co/he8Loj3BHR pic.twitter.com/cuoZ2PeXrz
রেডমি 17সি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ডিসপ্লে: রেডমি 17সি 5জি 120Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চির একটি বড় HD+ LCD ডিসপ্লে থাকছে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট।
ব্যাটারি ও চার্জিং: দীর্ঘ ব্যাকআপের জন্য থাকবে 6000mAh-এর বিশাল ব্যাটারি এবং সাথে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।
ক্যামেরা: পেছনে 50 মেগাপিক্সেলের মেইন এআই (AI) ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক HyperOS 3-এ রান করবে।
ভারতে কত দাম হবে রেডমি 17সি ফোনের
দামের কথা বললে, ভারতীয় বাজারে রেডমি 17সি 5জি ফোনটি 19,000 থেকে 20,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Google এর সস্তা 5G ফোনের ডিজাইন, ফাঁস হল কালার অপশন, ডিসপ্লে এবং প্রসেসর ডিটেল
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
