প্রকাশ্যে এল Google এর সস্তা 5G ফোনের ডিজাইন, ফাঁস হল কালার অপশন, ডিসপ্লে এবং প্রসেসর ডিটেল
গুগল তার সস্তা মডেল Google Pixel 11a শীঘ্রই লঞ্চ করবে
গুগল ফোনের CAD রেন্ডার অনলাইনে প্রকাশ হয়েছে
গুগল পিক্সেল 10এ ফোনের তুলনায় আপকামিং পিক্সেল 11এ ফোনের ক্যামেরা অনেক বড়
Google চলতি বছরের ফেব্রুয়ারি মাসে Pixel 10a স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এবার আবারও নতুন ডিভাইস লঞ্চ করা প্রস্তুতি নিচ্ছে গুগল। কোম্পানি তার সস্তা মডেল Google Pixel 11a শীঘ্রই লঞ্চ করবে বলে জানা গেছে। গুগল ফোনের CAD রেন্ডার অনলাইনে প্রকাশ হয়েছে, যেখানে আপকামিং গুগল পিক্সেল 11এ ফোনের ডিজাইন, কালার অপশন এবং অনুমানিত ডায়মেনশন ডিটেল দেওয়া হয়েছে।
Surveyপিক্সেল 11এ ফোনে কোম্পানির পুরনো মডেলের মতো পিল-শেপের ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। তবে এবার কোম্পনি ফোনের ক্যামেরা আইল্যান্ড আগের তুলনায় একটু বড় দিতে পারে। আসুন আপকামিং গুগল পিক্সেল 11এ ফোনের ডিজাইন কেমন হবে।
First look at the Google Pixel 11a!
— Pixel News Hub (@PixelNewsHub) September 29, 2026
Leaked renders reveal the design of the Pixel 11a in purple and with a shorter camera "bar." It will be powered by the Tensor G6 chip and will be available in four colors.
Source: Android Headlines & OnLeaks#Pixel11a #GooglePixel #Android pic.twitter.com/WYXBa56Jm2
কেমন হবে Google Pixel 11a ফোনের ডিজাইন, ফিচার
সম্প্রতি আসা একটি রিপোর্টে গুগল পিক্সেল ফোনের রেন্ডার শেয়ার করা হয়েছে। ছবিতে ফোনের ডিজাইন অনেকটা পিক্সেল 10এ এর মতো দেখাচ্ছে। ফোনে ফ্ল্যাট রিয়ার প্যানেলের সাথে উপরের দিকে পিল আকারের ক্যামেরা মডিউল ফিট করা। ক্যামেরা মডিউলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সাথে LED ফ্ল্যাশ দেওয়া। তবে আগের গুগল পিক্সেল 10এ ফোনের তুলনায় আপকামিং পিক্সেল 11এ ফোনের ক্যামেরা অনেক বড়।
এছাড়া গুগল পিক্সেল 11এ ফোনের ফ্রন্টে ফ্ল্যাট ডিসপ্লে থিক বেজেল থাকতে পারে। এই ডিসপ্লের উপরের দিকে থাকবে পাঞ্চ-হোল কাটআউট। পাওয়ার বোতাম এবং ভলিউম কন্ট্রোল দেওয়া ফোনের ডান দিকে।
কালার অপশন হিসেবে নতুন পিক্সেল 11এ ফোনটি আসবে সিলভার, পার্পল, গ্রে এবং ব্ল্যাক রঙের বিকল্পে। এর আগে আসা একটি রিপোর্টে বলা হয়েছিল যে গুগল পিক্সেল 11এ ফোনে থাকবে 6.3-ইঞ্চি (1080 x 2424 পিক্সেল) ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট এবং 2250 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করতে পারে। প্রসেসর হিসেবে পিক্সেল 11এ ফোনে গুগল এর নিজস্ব Rensor G6 চিপসেট দেওয়া যেতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
