JioHotstar দেশের সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে নতুন সিনেমা, ওয়েব সিরিজ, স্পোর্টস এবং আরও অনেক কিছু পাওয়া যায়। যদিও বেশিরভাগ কন্টেন্টের জন্য সাধারণত একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন হয়। কিন্তু এখন মাত্র 1 টাকায় পেইড জিওহটস্টার সাবস্ক্রিপশন পেতে পারেন। এই অফারের আওতায় গ্রাহকরা পুরো 1 মাসের এড-ফ্রি জিওহটস্টার এর সুবিধা নিতে পাবরেন। সাথে প্ল্যাটফর্মের সমস্ত প্রিমিয়াম ও এক্সক্লুসিভ কন্টেন্টে অ্যাক্সেস পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক জিওহটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন 1 টাকার অফারটি কী এবং সুবিধা কী রয়েছে।
এটি একটি সীমিত সময়ের অফার যা শুধুমাত্র কিছু গ্রাহকদের অফার করছে। প্রিমিয়াম মেম্বারশিপ প্রায় 30 দিন পর্যন্ত চালু থাকবে। যদি অটো-রিনিউয়াল চালু থাকে, তাহলে প্রমোশনাল পিরিয়াড শেষ হয়ে গেলে স্ট্যান্ডার্ড ফি চার্জ করা হতে পারে। এই অফারটি প্রতি অ্যাকাউন্টে শুধুমাত্র একবারই নেওয়া যাবে। এই প্ল্যানটি দুটি স্ক্রিন সাপোর্ট করে এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও টিভিতে ব্যবহার করা যাবে।
এই জিওহটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফারটি 1 টাকায় পেতে এই জিনিসগুলি ফলো করুন।
প্রথমে জিওহটস্টার অ্যাপে যান এবং আপনার জিও অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করুন। তবে বলে দি যে জিও নম্বরে আগে থেকে কোনো এক্টিভ জিওহটস্টার সাবস্ক্রিপশন থাকা উচিত নয়।
আপনার প্রোফাইল বা My Space সেকশনে যেতে হবে। এখানে দেওয়া সাবস্ক্রিপশন অপশন চেক করুন।
যদি 1 টাকার প্রিমিয়াম প্ল্যানটি দেখা যায়, তবে সেটি বেছে নিন। এবার UPI, কার্ড বা সেখানে দেওয়া ওয়ালেট অপশন ব্যবহার করে পেমেন্ট করুন।
পেমেন্ট করার সাথে সাথেই প্রিমিয়াম প্ল্যানটি এক্টিভ হয়ে যাবে। তবে বলে দি যে যদি পুরো টাকা খরচ হড়াতে চান, তবে অটো-রিনিউয়াল বন্ধ করতে ভুলবেন না।
এছাড়া, আপনি এই লিঙ্কটি আপনি আপনার ব্রাউজেরর ইনকগনিটো মোডে খুলতে পারেন। আপনার নম্বর দিয়ে লগ ইন করতে পারেন, 1 টাকার সাবস্ক্রিপশন ফিসের পেমেন্ট করুন এবং কন্টেন্ট উপভোগ করতে পারেন।
সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে, আপনার ব্যাঙ্কিং অ্যাপে যান, অটো-পে সেকশনে যান এবং জিওহটস্টার এর পেমেন্ট বন্ধ করে দিন।
আরও পড়ুন: 14 হাজার টাকা বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর দুর্ধর্ষ 5G স্মার্টফোন
আপনি যদি 1 টাকার জিওহটস্টার প্ল্যানটি বেছে নেন, তবে আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই সিনেমা, টিভি সিরিজ এবং স্পোর্টস দেখতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা ডিভাইসে 4K রেজোলিউশনে কন্টেন্ট দেখতে পারবেন। এই প্ল্যানে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস-এর সাপোর্টও রয়েছে। একই সাথে যতগুলো ডিভাইস এই স্ট্রিমিং সার্ভিসটি ব্যবহার করতে পারবে, তার উপর কোনো নিষেধ নেই। এই অফারের সবচেয়ে ভালো দিক হলো, আপনি এই সমস্ত ফিচারগুলো খুবই কম দামে পাচ্ছেন।