BSNL vs Jio Rs 100 Recharge Plan: জিও এবং বিএসএনএল দুটি কোম্পানি 100 টাকার খরচে রিচার্জ প্ল্যান অফার করে। জিও এর কাছে 100 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, পাশাপাশি বিএসএনএল দিচ্ছে 107 টাকার প্ল্যান। জিও এর 100 টাকার প্ল্যানে কোম্পানি গ্রাহকদের JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে। জিও এবং বিএসএনএল এর এই দুটি রিচার্জ প্ল্যানে কতটা পার্থক্য এবং কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক জিও এবং বিএসএনএল এর এই প্ল্যানের বিষয়।
Survey
✅ Thank you for completing the survey!
Jio এর 100 টাকার রিচার্জ প্ল্যান
জিও এর এই 100 টাকার রিচার্জ প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে 5 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে পুরো তিন মাসের জন্য জিও হটস্টার এর সাবস্ক্রিপশনও দিচ্ছে জিও। তবে বলে দি যে এই প্ল্যানের সাথে গ্রাহকদের মাসিক রিচার্জ শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে বেস প্ল্যান রিচার্জ করাতে হবে, যার পরে জিওহটস্টার এর সাবস্ক্রিপশনের সুবিধা দ্বিতীয় এবং তৃতীয় মাসেও পাওয়া যাবে।
বিএসএনএল এর 107 টাকার রিচার্জ প্ল্যান গ্রাহকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। এই প্ল্যানে গ্রাহকদের 3 জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। এর সাথে 200 মিনিট ফ্রি লোকল, STD বা রোমিং কল করার করার সুবিধা দেওয়া। বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটি 35 দিনের পাওয়া যাবে।
কোন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে বেশি সুবিধা
সরকারী টেলিকম কোম্পানি বিএনএনএল এর প্ল্যানের সাথে কোনো OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। তবে জিওর প্ল্যানে 90 দিনের জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। বিএসএনএল এর প্ল্যানে 107 টাকায় 3 জিবি ডেটা দেওয়া হচ্ছে, তবে জিও এর প্ল্যানে 5 জিবি ডেটা দেওয়া হয়। ডেটার ক্ষেত্রে জিও সেরা।
তবে বিএসএনএল প্ল্যানে আপনি 200 মিনিট ফ্রি কলিং পাবেন যা জিও প্ল্যানে নেই। আপনি যদি কলিংয়ের জন্য প্ল্যান চাইছেন তবে বিএসএনএল ভাল বিকল্প হতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile