BSNL Rs 249 Plan with 35 days validity unlimited calls daily 2GB data and more benefits
BSNL বেশ কিছু সস্তা রিচার্জ প্ল্যান অফার করে, যেতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা পাবেন। সরকারী টেলিকম বিএসএনএল কোম্পানির 35 দিনের ভ্যালিডিটি সহ একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে যা নানাবিধ সুবিধা অফার করা হয়। এর পাশাপাশি, প্রাইভেট কোম্পানিরা গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করে, সেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড 250 টাকারও কম খরচে এই বিশেষ 35 দিনের প্ল্যানটি দিচ্ছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম 249 টাকা। সুবিধার কথা বলতে গেলে, এই প্রিপেইড প্ল্যানে মোট 35 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা থাকছে। পাশাপাশি, গ্রাহকরা সারা দেশে বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এছাড়া, এই প্ল্যানে প্রতিদিন ফ্রি 100 এসএমএস-এর সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: 7540mAh ব্যাটারি সহ Redmi এর নতুন 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, 100W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা
বিএসএনএল এর এই সস্তা প্ল্যানটি বিশেষভাবে নতুন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। শুধুমাত্র নতুন বিএসএনএল গ্রাহকরাই এই সুবিধা পেতে পারবেন। এটি একটি FRC প্ল্যান। তবে, সংস্থার আরও কম দামের একটি FRC প্ল্যানও রয়েছে। বিএসএনএল তাদের 225 টাকার FRC প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করে।
₹51 isn’t a recharge — it’s a switch.
— BSNL India (@BSNLCorporate) June 15, 2026
Get your FREE BSNL SIM and unlock unlimited calling, 2GB high-speed data per day, 100 SMS per day, and 28 days of seamless connectivity.
Valid till 30th June 2026.#SwitchOnWithBSNL #NewSIMOffer #StayConnectedNow @CMDBSNL @robertravi21 pic.twitter.com/lxW8XDzFoz
সরকারী কোম্পানি সম্প্রতি 51 টাকার একটি প্ল্যান চালু করেছে। এই প্ল্যানও বিশেষভাবে নতুন গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অন্য প্ল্যানের মতোই, এই প্রিপেইড বিকল্পেও আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা রয়েছে।
এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস পাওয়া যায়। বিএসএনএল 30 জুন পর্যন্ত এই অফারটি চালু রেখেছে। যার মানে, নতুন বিএসএনএল সিম কার্ড কিনলে, গ্রাহকরা 51 টাকায় 28 দিনের ভ্যালিডিটি পেতে পারেন এবং আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস-এর মতো সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: জুন মাসের শেষে ভারতে লঞ্চ হবে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল দাম